জাতীয় বিশ্ববিদ্যালয় অধ্যক্ষ সম্মেলন, প্রধানমন্ত্রী তারেক রহমান, জাতীয় বিশ্ববিদ্যালয় সম্মেলন ২০২৬, শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়াম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি আমানুল্লাহ, শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন
প্রধানমন্ত্রী তারেক রহমান। সংগৃহীত
ads

জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘অধ্যক্ষ সম্মেলন ২০২৬’-এ প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।

শনিবার সকালে রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সম্মেলনে দেশের ৬৪ জেলার জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষরা অংশ নিচ্ছেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে সম্মেলনে আরো উপস্থিত রয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক।