হামাসের লোগো
হামাসের লোগো। সংগৃহীত ছবি
ads

ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস এক বিবৃতিতে ঘোষণা করেছে যে, যুদ্ধবিরতি চুক্তির এক বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও দখলদার সেনাবাহিনী প্রায় এক হাজার ৭০০ ফিলিস্তিনিকে হত্যা করে গাজায় ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর গণহত্যার নীতি অব্যাহত রেখেছে।

শনিবার (২৮ নভেম্বর) মেহর নিউজ অ্যাজেন্সির বরাতে পার্সটুডে এ তথ্য জানিয়েছে।

হামাস বিবৃতিতে জোর দিয়ে বলেছে যে, ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী ইসরাইল কাটজের সাম্প্রতিক বক্তব্যের কারণে গাজা শহর থেকে জোরপূর্বক লোকজনকে সরিয়ে দেয়া এবং ১০ লাখেরও বেশি মানুষকে বাস্তুচ্যুত করার হুমকির পর, এই অবস্থানগুলো ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে দখলদার কর্তৃপক্ষের আসল এবং পূর্ব-পরিকল্পিত উদ্দেশ্য প্রকাশ করে।

হামাস উল্লেখ করেছে যে, এই ধরনের আচরণ মধ্যস্থতাকারীদের সব প্রচেষ্টা এবং প্রস্তাবিত কর্মপরিকল্পনাকে অকার্যকর করে তোলে।

দখলদার সরকারের চলমান অপরাধের মুখে আন্তর্জাতিক সংস্থাগুলোর নীরবতার তীব্র সমালোচনা করেছে হামাস। পাশাপাশি বেসামরিক নাগরিকদের রক্তের প্রতি তাদের উদাসীনতার জন্য তাদের দায়ী করেছে। 

হামাস সন্ত্রাসী কর্মকাণ্ড অবিলম্বে বন্ধ করার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছে এবং গাজা উপত্যকায় ক্রমবর্ধমান মানবিক সঙ্কট মোকাবেলায় সীমান্ত পথগুলো অবিলম্বে খুলে দেয়া ও শর্তহীনভাবে ত্রাণ প্রবেশের আহ্বান জানিয়েছে।

সূত্র : পার্সটুডে