৯ম বাংলাদেশ মার্কেটিং ডে অনুষ্ঠিত


কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে মার্কেটিংয়ের নতুন সম্ভাবনা, উদ্ভাবন, পরিবর্তন ও ভবিষ্যৎ নেতৃত্বের ভাবনা নিয়ে গতকাল রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত হলো নবম বাংলাদেশ মার্কেটিং ডে ২০২৬।
মার্কেটার্স ইনস্টিটিউট বাংলাদেশ (এমআইবি) আয়োজিত এবারের আয়োজনের প্রতিপাদ্য ছিল ‘মার্কেটিং ইন দ্য এইজ অব এআই’।
দিনব্যাপী এই আয়োজনে দেশের শীর্ষস্থানীয় করপোরেট ব্যক্তিত্ব, মার্কেটিং বিশেষজ্ঞ, পেশাজীবী, উদ্যোক্তা, শিক্ষাবিদ এবং তরুণ মার্কেটারদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো আয়োজন।
উদ্বোধনী অনুষ্ঠান, মূল প্রবন্ধ উপস্থাপনা, প্যানেল আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে উঠে আসে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই)-নির্ভর মার্কেটিংয়ের ভবিষ্যৎ, ব্যবসায়িক প্রবৃদ্ধি, সৃজনশীলতা, ডিজিটাল রূপান্তর এবং আগামী দিনের মার্কেটিং নেতৃত্বের নানা দিক।
এই আয়োজন শুধু একটি দিবস উদযাপন নয়; বরং বাংলাদেশের মার্কেটিং পেশাজীবীদের মধ্যে জ্ঞান, অভিজ্ঞতা, উদ্ভাবন ও পারস্পরিক সহযোগিতার এক মিলনমেলা।
আয়োজনে সম্পৃক্ত সব ব্যক্তি, প্রতিষ্ঠান, স্পন্সর, পার্টনার, অতিথি, বক্তা, অংশগ্রহণকারী ও স্বেচ্ছাসেবকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানায় আয়োজকরা। বিজ্ঞপ্তি।

Advertisement