নিউজিল্যান্ডে কঠিন পরীক্ষা টাইগ্রেসদের
ads

ক্রীড়া প্রতিবেদক 
সাম্প্রতিক সময়ে একের পর এক হতাশাজনক ফলের পর এবার ঘুরে দাঁড়ানোর মঞ্চ নিউজিল্যান্ড সফর। সামনে ছয়টি আন্তর্জাতিক ম্যাচ। তিনটি টি-২০ ও তিনটি ওয়ানডেতে নিজেদের সামর্থ্য প্রমাণের সুযোগ পাবেন টাইগ্রেসরা। বিশেষ করে ওয়ানডে সিরিজে আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ পয়েন্ট অর্জনের ল্য থাকবে বাংলাদেশের। ব্যর্থতার স্মৃতি পেছনে ফেলে নতুন শুরুর অপোয় নিগার সুলতানা জ্যোতি বাহিনীর। 
সফর শুরু হবে টি-২০ সিরিজ দিয়ে। ১০ ও ১২ ডিসেম্বর নেলসনে প্রথম দুই ম্যাচের পর ১৫ ডিসেম্বর ওয়েলিংটনে হবে তৃতীয় টি-২০। এরপর ১৮ ডিসেম্বর ওয়েলিংটনে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। ২১ ও ২৩ ডিসেম্বর মাউন্ট মঙ্গানুইয়ে হবে সিরিজের বাকি দু’টি ওয়ানডে। 
নতুন চ্যালেঞ্জ সামনে রেখে ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছেন ক্রিকেটাররা। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে চলছে অনুশীলন। আগামী ৪ ডিসেম্বর নিউজিল্যান্ডের উদ্দেশে দেশ ছাড়ার কথা রয়েছে দলের। তবে কেবল প্রস্তুতি নিলেই হবে না, সাম্প্রতিক ব্যর্থতা থেকে বেরিয়ে মাঠের পারফরম্যান্সে পরিবর্তন আনাটাই হবে টাইগ্রেসদের সবচেয়ে বড় পরীা! 
সাম্প্রতিক সময়টা বাংলাদেশের জন্য মোটেও স্বস্তির নয়। সবশেষ উইমেন্স নেশন্স কাপেও প্রত্যাশা পূরণ করতে পারেনি দল। তার আগে অস্ট্রেলিয়া সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ধবলধোলাই হয়েছিল। তিন ম্যাচে বাংলাদেশের সংগ্রহ ছিল ১৬৬, ২২০ ও ১৭২ রান। ব্যাটিংয়ের এই অসঙ্গতিই বড় দুশ্চিন্তার কারণ। অস্ট্রেলিয়া সফরে অবশ্য ব্যক্তিগতভাবে উজ্জ্বল ছিলেন সোবহানা মোস্তারি। সিরিজের দ্বিতীয় ম্যাচে ১১৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেছিলেন। বাংলাদেশের নারী ওয়ানডেতে সেটিই এখন পর্যন্ত সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস। কিন্তু একজন ব্যাটারের অসাধারণ পারফরম্যান্স দলকে জেতানোর জন্য যথেষ্ট হয়নি। পুরো সিরিজে অন্য ব্যাটারদের ধারাবাহিক ব্যর্থতায় বড় সংগ্রহ গড়তে পারেনি বাংলাদেশ। 
এর আগে এশিয়ান গেমসেও হতাশ হতে হয়েছে। সেমিফাইনালে ভারতের কাছে ১১৪ রানে হারের পর ব্রোঞ্জ পদকের লড়াইয়ে পাকিস্তানের কাছে ৩১ রানে হেরেছিল বাংলাদেশ। ফলে নিউজিল্যান্ড সফরটা কেবল আরেকটি দ্বিপীয় সিরিজ নয়, আত্মবিশ্বাস ফেরানোরও বড় সুযোগ। তবে কাজটি সহজ নয়। নিউজিল্যান্ডের কন্ডিশনে পেস ও বাউন্সের সাথে মানিয়ে নেয়া বাংলাদেশের ব্যাটারদের জন্য বড় চ্যালেঞ্জ হতে পারে। সেখানে দায়িত্বশীল ব্যাটিংয়ের পাশাপাশি বোলারদেরও আরো কার্যকর ভূমিকা রাখতে হবে। বিশেষ করে প্রতিপরে ব্যাটারদের চাপে রাখতে লাইন-লেংথ ও উইকেট নেয়ার দতায় উন্নতি জরুরি।