আবারো পেছাল এসএ গেমস
ads

ক্রীড়া প্রতিবেদক 
২০১৯ সালে নেপালের কাঠমান্ডুতে হয়েছিল সর্বশেষ দণি এশিয়ান (এসএ) গেমস। এরপর কেটে গেছে সাত বছর। মাঠে আর গড়ায়নি এ অঞ্চলের সবচেয়ে বড় বহুজাতিক ক্রীড়া প্রতিযোগিতা। বারবার সূচি পরিবর্তনের পর আগামী বছরের এপ্রিলে ১৪তম আসর আয়োজনের প্রস্তুতি নিচ্ছিল পাকিস্তান। কিন্তু সেই পরিকল্পনাও আলোর মুখ দেখছে না। আরো পাঁচ মাস পিছিয়ে প্রতিযোগিতাটি আগামী সেপ্টেম্বরে আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। 
গত শুক্রবার পাকিস্তান অলিম্পিক অ্যাসোসিয়েশন (পিওএ) এক বিবৃতিতে জানিয়েছে, ২০২৭ সালের ১৮-২৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ১৪তম এসএ গেমস। দণি এশিয়ার অংশগ্রহণকারী দেশগুলোর জাতীয় অলিম্পিক কমিটির সাথে আলোচনা ও সম্মতির ভিত্তিতে নতুন সময়সূচি চূড়ান্ত করা হয়েছে। 
এর আগে আগামী ৩-১১ এপ্রিল পাকিস্তানের ইসলামাবাদ, লাহোর ও পেশোয়ারে প্রতিযোগিতাটি আয়োজনের কথা ছিল। কিন্তু একই সময়ে আরেকটি আন্তর্জাতিক প্রতিযোগিতার সূচি পরিবর্তিত হওয়ায় এসএ গেমসের সময়ও বদলাতে হয়েছে। 
মূলত ষষ্ঠ এশিয়ান ইনডোর অ্যান্ড মার্শাল আর্টস গেমসের কারণে নতুন করে এই জটিলতা তৈরি হয়েছে। সৌদি আরবের রাজধানী রিয়াদে আগামী ২৮ মার্চ থেকে ৮ এপ্রিল অনুষ্ঠিত হবে প্রতিযোগিতাটি। ফলে দু’টি আসরের সূচি প্রায় একই সময়ে হওয়ায় বিপাকে পড়েন আয়োজকরা। এ অবস্থায় ক্রীড়াবিদরা যাতে দু’টি প্রতিযোগিতাতেই অংশ নিতে পারে, সেটি বিবেচনায় এসএ গেমস পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত হয়েছে। সর্বশেষ ২০১৯ সালে নেপালে হয়েছিল ১৩তম এসএ গেমস। সাধারণত দুই বছর পরপর এই প্রতিযোগিতা হওয়ার কথা থাকলেও এবারের বিরতি অস্বাভাবিক দীর্ঘ হয়ে গেছে। আগামী সেপ্টেম্বরে পাকিস্তানে ১৪তম আসর আয়োজন করা সম্ভব হলে আট বছর পর মাঠে গড়াবে দণি এশিয়ার সবচেয়ে বড় এই ক্রীড়া আসর।