
ক্রীড়া ডেস্ক
ইংলিশ প্রিমিয়ার লিগে নটিংহ্যাম ফরেস্টের কাছে গত পরশু হেরেছে চেলসি। জার্মান বুন্দেসলিগায় গোলের বন্যা বইলেও জয় পায়নি ওয়ের্ডার ব্রেমেন কিংবা বরুশিয়া মনচেনগ্লেডবাচ। স্প্যানিশ লা লিগায় লেভান্তেকে হারিয়েছে রেসিং সান্তান্দার। ফ্রেঞ্চ লিগ ওয়ানে জয় পেয়েছে ব্রেস্ট। ইতালিয়ান সিরি আতে গোলশূন্য ড্র করেছে ভেনেজিয়া ও বোলোনিয়া।
প্রিমিয়ার লিগে চেলসিকে ৩-২ গোলে হারিয়েছে নটিংহ্যাম ফরেস্ট। নিজেদের মাঠে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলে ফরেস্ট। ম্যাচের পাঁচ মিনিটে ইগর জেসুসের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। ৫১ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন মর্গান গিবস-হোয়াইট। তিন মিনিট পর গোল করে চেলসিকে ম্যাচে ফেরান ইমানুয়েল এমেঘা। ৭২ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ফরেস্টের জয় অনেকটাই নিশ্চিত করেন মর্গান গিবস। শেষ দিকে ইমানুয়েল এমেঘা আরো একটি গোল করলেও শুধু পরাজয়ের ব্যবধান কমাতে সক্ষম হয় চেলসি।
জার্মান বুন্দেসলিগায় ওয়ের্ডার ব্রেমেনের বিপক্ষে ৩-৩ গোলে ড্র করেছে বরুশিয়া মনচেনগ্লেডবাচ। ছয় গোলের রোমাঞ্চকর লড়াইয়ে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলেছে। তবে শেষ পর্যন্ত কেউই জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি। ইতালিয়ান সিরি আতে ভেনেজিয়া ও বোলোনিয়ার ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। ফ্রেঞ্চ লিগ ওয়ানে প্যারিস এফসিকে ১-০ গোলে হারিয়েছে ব্রেস্ট।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)









