দ্বিতীয় দিন শেষে এগিয়ে নিউজিল্যান্ড
ads

ক্রীড়া ডেস্ক
ভারতের বিপে দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনটি নিজেদের করে নিয়েছে নিউজিল্যান্ড। প্রথম দিন শেষে ৫ উইকেট হারিয়ে ২৪৬ রান করেছিল কিউইরা। দ্বিতীয় দিন গতকাল ১১০ রান যোগ করতেই ৩৫৬ রানে অলআউট হয় স্বাগতিকরা। জবাবে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে ভারত। দ্বিতীয় দিন শেষে ৬ উইকেট হারিয়ে ১১৬ রান করেছে সফরকারীরা। ফলে এখনো ২৪০ রানে পিছিয়ে আছে শুবমান গিলের দল। 
ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে দ্বিতীয় দিন সকালে শুরুটা করেন দুই অপরাজিত ব্যাটার ব্লান্ডেল ও ফিলিপস। ৫৩ রানে অপরাজিত থাকা ব্লান্ডেল শেষ পর্যন্ত খেলেছেন ৮৯ রানের দুর্দান্ত ইনিংস। ২১১ বলের ইনিংসে ছিল ৯টি চার। অন্য দিকে ফিলিপস আউট হন ৩৬ রানে। আর নিচের সারির ব্যাটারদের ছোট ছোট অবদানে শেষ পর্যন্ত ১১৬.৩ অলআউট হয় নিউজিল্যান্ড। ভারতের হয়ে বল হাতে সবচেয়ে সফল আকাশ দীপ। ৩১.৩ ওভার বল করে ৯৯ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন তিনি। 
প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শুরু থেকেই বিপাকে পড়ে ভারত। ইনিংসের প্রথম ওভারেই ম্যাট হেনরির বলে বোল্ড হয়ে শূন্য রানে ফেরেন যশস্বী জয়সওয়াল। এরপর কাইল জেমিসনের বলে আউট হওয়ার আগে ২১ রান আসে দেবদত্ত পাডিক্কালের ব্যাটে। অধিনায়ক শুবমান গিলও থিতু হতে পারেননি। ১৭ রান করে জেমিসনের শিকার হয়ে সাজঘরে ফেরেন তিনি। ঋষভ পন্ত ২৩ রান করে আউট হন জ্যাকব ডাফির বলে জেমিসনের তালুবন্দি হয়ে। ডাফিরই শিকার হয়ে প্যাভিলিয়নে ফেরার আগে ২৫ রান করেন লোকেশ রাহুল। নাথান স্মিথের বলে লাথামকে ক্যাচ দিয়ে আউট হহন ১০ রান করা ওয়াশিংটন সুন্দরও। দিন শেষে ৭ রানে অপরাজিত ছিলেন ধ্রুব জুরেল। নিউজিল্যান্ডের হয়ে জেমিসন ও ডাফি দু’টি করে উইকেট নিয়েছেন। 
এতে দ্বিতীয় দিন শেষে অনেকটা বলা যায় ম্যাচের নিয়ন্ত্রণ নিউজিল্যান্ডের হাতে। প্রথম টেস্টে ড্র’র পর সিরিজের দ্বিতীয় শেষ টেস্ট বাঁচাতে এখন কঠিন চ্যালেঞ্জের সামনে ভারত।