নিরাপদ সড়ক দিবসে ফেনীতে আলোচনা সভা

ফেনী অফিস

Advertisement

‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে ফেনীতে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন করা হয়েছে। গতকাল বুধবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফাতিমা সুলতানার সঞ্চালনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম। সভায় অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান, সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী সুনীতি চাকমা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরীন কান্তা, জেলা শিক্ষা কর্মকর্তা শফী উল্লাহসহ প্রশাসন, পরিবহন খাত ও বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেন। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ চালকের লাইসেন্স না থাকা এবং যানবাহনের ফিটনেসের ঘাটতি। ফিটনেসবিহীন গাড়ি ও লাইসেন্সবিহীন চালক সড়কে চলাচল করতে না পারে, সে বিষয়ে পদক্ষেপ নেয়া হবে।