
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, রাশিয়া, চীন এবং যুক্তরাষ্ট্র গঠনমূলকভাবে সহযোগিতা করলে বৈশ্বিক স্থিতিশীলতা আরো শক্তিশালী করতে পারে।
তিনি জানান, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উচিত বৈশ্বিক ও আঞ্চলিক বিষয়গুলোর পাশাপাশি জ্বালানি নিরাপত্তা নিয়েও আলোচনা করা।
রাশিয়ার সংবাদ সংস্থা তাস-এর প্রতিবেদনে বলা হয়েছে, পুতিন বিশ্বাস করেন, এই তিনটি দেশ কেবল দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিজয়ী দেশ হিসেবেই ঐক্যবদ্ধ নয়, বরং আন্তর্জাতিক শান্তি বজায় রাখার দায়িত্ববোধের জায়গা থেকেও তারা একসূত্রে গাঁথা।
সূত্র : বিবিসি
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








