
এপেক সম্মেলনের ফাঁকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে অনুষ্ঠিত বৈঠক এক ঘণ্টারও কম সময় স্থায়ী হয়। বার্তাসংস্থা তাসের এক সংবাদদাতা এ তথ্য জানিয়েছেন।
হোয়াইট হাউসের সাংবাদিক দল জানায়, স্থানীয় সময় দুপুর ১২টা ১৫ মিনিটের (জিএমটি ভোর ৪টা ১৫ মিনিট) দিকে বৈঠকটি শুরু হয়। তারা গ্রিনিচ মান সময় ভোর ৫টার দিকে বৈঠক শেষ হওয়ার কথা জানায়।
ট্রাম্পের দুই মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট থাকার সময়ে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের এই দুই নেতার মধ্যে এটি ছিল অষ্টম সরাসরি বৈঠক। হোয়াইট হাউসে ট্রাম্পের প্রত্যাবর্তনের পর এটি ছিল তাদের দ্বিতীয় বৈঠক।
এর আগে ১৫ মাস আগে আলাস্কার অ্যাঙ্কোরেজে দুই নেতা সর্বশেষ বৈঠক করেছিলেন।
সূত্র : বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








