
নরসিংদী শহরের মেরাজুল উলুম বৌয়াকুর মাদরাসার সাবেক মুহাদ্দিস বর্ষীয়ান আলেম মাওলানা আবুল খাইর বীরপুরী গত ২৭ অক্টোবর ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
নরসিংদীর অন্যতম শীর্ষ এই আলেমের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তার একসময়ের সহকর্মী ও ছাত্র, শত শত আলেম ও এলাকাবাসীর ব্যাপক উপস্থিতিতে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয় বীরপুর জামে মসজিদে। এই মসজিদে তিনি এক যুগেরও বেশি সময় ইমাম ও খতিবের দায়িত্ব পালন করেছেন। তার জানাজায় ইমামতি করেন তার সুযোগ্য বড় ছেলে হাফেজ মাওলানা মুহাম্মদ নুরুল্লাহ।
নরসিংদীর গাবতলী কবরস্থানে তাকে দাফন করা হয়। তিনি সহধর্মিণীসহ তিন মেয়ে ও দুই ছেলে রেখে গেছেন। পরিবারের পক্ষ থেকে তার মাগফিরাতের জন্য দোয়া কামনা করা হয়েছে। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)







