সিরাত কনফারেন্সে লিডিং ইউনিভার্সিটির শিক্ষার্থীদের সাফল্য

 সিলেট ব্যুরো 
লিডিং ইউনিভার্সিটি ইসলামিক কালচারাল ফোরামের (এলইউআইসিএফ) সদস্যরা মেট্রোপলিটন ইউনিভার্সিটি ইসলামিক সোসাইটি আয়োজিত ‘সিরাত কনফারেন্স’-এর সিরাত কুইজ ও রাইটিং কনটেস্টে আটটি পুরস্কার অর্জন করেছেন। সীরাত কুইজ প্রতিযোগিতায় দ্বিতীয় ও তৃতীয় স্থান এবং রাইটিং কনটেস্টে দ্বিতীয় স্থান অর্জনসহ মোট আটটি পুরস্কার পেয়েছেন লিডিং ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। এ সাফল্যের পর বিজয়ী শিক্ষার্থীরা লিডিং ইউনিভার্সিটির ভিসি প্রফেসর ড. মোহাম্মদ তাজ উদ্দিনের সাথে মঙ্গলবার (২৭ অক্টোবর)  সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় ভিসি তাদের অর্জনে আনন্দ প্রকাশ করেন এবং আন্তরিক অভিনন্দন জানিয়ে বলেন, প্রতিযোগিতার দু’টি বিভাগে  সাফল্য অর্জনের মাধ্যমে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের সুনাম ও মর্যাদা বৃদ্ধি করেছেন। তিনি বলেন, লিডিং ইউনিভার্সিটি ইসলামিক কালচারাল ফোরাম ইসলামী জ্ঞান প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশ্ববিদ্যালয়ের কালচারাল ফোরামের সদস্যদের এ অর্জন বিশ্ববিদ্যালয়ের জন্য গৌরবের পাশাপাশি অন্য শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলেও আশা প্রকাশ করেন তিনি। এ সময় লিডিং ইউনিভার্সিটি ইসলামিক কালচারাল ফোরামের উপদেষ্টা ড. মো: জিয়াউর রহমান, সহ-উপদেষ্টা মামুনুর রশিদ, ফোরামের সভাপতি রুমেদ আল ইমরান এবং যুগ্ম সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান উপস্থিত ছিলেন। তারাও বিজয়ীদের অভিনন্দন জানিয়ে তাদের ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

Advertisement