
ঢাকায় প্রথম ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধন এবং অনলাইন শপিং প্ল্যাটফর্ম চালুর মধ্য দিয়ে বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে আন্তর্জাতিক ফ্যাশন ব্র্যান্ড ‘এথনিক’(ঊঞঐঘঈ)। রাজধানীর সেন্টারপয়েন্ট শপিং মলের লেভেল ২, শপ ডি২-তে ৭,৬৯৬ বর্গফুট আয়তনের ব্র্যান্ডটির ফ্ল্যাগশিপ স্টোর চালু হয়েছে। স্বতন্ত্র প্রিন্ট, নান্দনিক ডিজাইন ও সমসাময়িক ফ্যাশন ট্রেন্ডের জন্য আন্তর্জাতিক পরিমণ্ডলে বেশ পরিচিত ফ্যাশন ব্র্যান্ড ‘এথনিক’। এছাড়া সাশ্রয়ী মূল্যে এথনিকের কালেকশন পাওয়া যাবে ব্র্যান্ডটির অনলাইন শপিং প্ল্যাটফর্ম নফ.বঃযহপ.পড়স-এ। বাংলাদেশে এথনিকের ফ্র্যাঞ্চাইজি পার্টনার হিসেবে রয়েছে রেনেসাঁ ডেকোর লিমিটেড। নতুন এই উদ্যোগের মাধ্যমে দেশের ফ্যাশনপ্রেমীদের কাছে ব্র্যান্ডটির বৈচিত্র্যময় কালেকশন পৌঁছে দেয়ার পাশাপাশি স্থানীয় বাজারে দীর্ঘমেয়াদি উপস্থিতি গড়ে তুলতে চায় প্রতিষ্ঠানটি। চিফ কমার্শিয়াল অ্যান্ড মার্কেটিং অফিসার (ঈঈগঙ), মুহাম্মদ উসমান বলেন, “বাংলাদেশ আমাদের আন্তর্জাতিক যাত্রার একটি গুরুত্বপূর্ণ অংশ। এ দেশের প্রাণবন্ত ফ্যাশন সংস্কৃতি এবং ব্র্যান্ডটির প্রতি ক্রেতাদের দীর্ঘদিনের আগ্রহ থেকেই আমাদের এ যাত্রা। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








