
রাষ্ট্র মালিকানাধীন শরিয়াহভিত্তিক ব্যাংক, সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদের ১৮তম সভা গতকাল বুধবার অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান কাজি শায়রুল হাসান। সভায় আরো উপস্থিত ছিলেন পরিচালনা পর্ষদের সদস্য লে. কর্নেল (অব:) মো: খান সুবায়েল বিন রফিক, কে এম জাকারিয়া, মোহাম্মদ আহসান হাবিব চৌধুরী, সম্মিলিত ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও চিফ অপারেটিং অফিসার আহমেদ জাফরুল হাসান এবং কোম্পানি সচিব (চলতি দায়িত্ব) মো: মনিরুল ইসলাম। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)







