
দ্য গার্ডিয়ান
কানাডা, গ্রিনল্যান্ড ও পানামা খালের পর এবার দক্ষিণ আমেরিকার তেলসমৃদ্ধ দেশ ভেনিজুয়েলাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্যে রূপান্তর করার সম্ভাবনা নিয়ে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনিজুয়েলার তেল আমদানির বিষয়ে করা একটি চুক্তির সাফল্য তুলে ধরতে গিয়ে তিনি এই উচ্চাভিলাষী কথা বলেন। মঙ্গলবার টেক্সাসের করপাস ক্রিস্টিতে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে ভেনিজুয়েলার সাথে সম্পাদিত তেল চুক্তির ভূয়সী প্রশংসা করেন ট্রাম্প। ওই সময় উপকূলের একটি তেলবাহী ট্যাংকারের প্রতি ইঙ্গিত করে তিনি দাবি করেন যে, নৌসীমায় ভেড়া ওই জাহাজটিতে ভেনিজুয়েলা থেকে সংগৃহীত ১০ লাখ ব্যারেল তেল বহন করা হচ্ছে। সমাবেশে তিনি আরো মন্তব্য করেন যে, সঠিক উপায়ে ভেনেজুয়েলা একটি সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হবে এবং ভবিষ্যতে দেশটির মার্কিন অঙ্গরাজ্যে পরিণত হওয়ার সম্ভাবনাটি পুরোপুরি উড়িয়ে দেয়া যায় না।
ভেনিজুয়েলার জ্বালানি তেল নিয়ে সম্পন্ন হওয়া এই চুক্তিকে মার্কিন ইতিহাসের ‘সবচেয়ে বড় তেলবিজয়’ হিসেবে অভিহিত করেন ডোনাল্ড ট্রাম্প। তার দাবি, এই তেল মার্কিন ভূখণ্ডে আনতে দেশের করদাতাদের পকেট থেকে কোনো অর্থ খরচ করতে হচ্ছে না। উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি মাসে মার্কিন সামরিক বাহিনীর এক অভিযানে তৎকালীন ভেনেজুয়েলান প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে অপসারণ ও ক্ষমতাচ্যুত করার পর ওয়াশিংটন দেশটির অন্তর্বর্তী প্রশাসনের সাথে এ তেল চুক্তি স্বাক্ষর করেছিল।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








