
বিশ্বখ্যাত চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গগের একটি চিত্রকর্ম রেকর্ড ১৯ কোটি চার লাখ ডলারে (১৪৪ দশমিক ৮ মিলিয়ন পাউন্ড) বিক্রি করেছে নিলামকারী প্রতিষ্ঠান সদবি’স। বুধবার নিউ ইয়র্কে এই নিলাম হয়। বিবিসি লিখেছে, ‘শাতিয়েনিয়ে অঁ ফুর’ (ফুলে ভরা চেস্টনাট গাছ) শিরোনামের চিত্রকর্মটির ওই দাম ভ্যান গগের আগের নিলাম রেকর্ড ভেঙে দিয়েছে। ২০২২ সালে তার একটি চিত্রকর্ম ১১ কোটি ৭২ লাখ ডলারে বিক্রি হয়েছিল।
বুধবার নিউ ইয়র্কে নিলাম হওয়া চিত্রকর্মটি নাৎসি আমলের বিরোধ নিষ্পত্তির পর বিক্রি হয়েছে। নাৎসিদের উত্থানের সময় চিত্রকর্মটি চাপে পড়ে বিক্রি করা হয়েছিল বলে অভিযোগ উঠেছিল। এ নিয়ে সৃষ্ট বিরোধ নিষ্পত্তিতে শেষ মুহূর্তে সমঝোতা হওয়ার পরই নিউ ইয়র্কে ঐতিহাসিক ওই নিলাম অনুষ্ঠিত হয়। সদবি’স জানিয়েছে, ১৮৯০ সালে ভ্যান গগের জীবনের শেষ দুই মাসে চিত্রকর্মটি আঁকা হয়েছিল। ব্যক্তিগত সংগ্রহে থাকা ওই সময়ের অন্যতম গুরুত্বপূর্ণ শিল্পকর্ম হিসেবে এটিকে বিবেচনা করা হয়। চিত্রকর্মটি কে কিনেছেন, তা তাৎণিকভাবে জানা যায়নি। এ বিষয়ে মন্তব্যের জন্য সদবি’সের সাথে যোগাযোগ করেছে বিবিসি।
নিলামের আগে তৈলচিত্রটির সম্ভাব্য দাম ধরা হয়েছিল ১৮০ মিলিয়ন ডলার (১৩৬ মিলিয়ন পাউন্ড)। ‘ব্লাকিয়ের-আরিয়েতা কালেকশন’ নামের একটি সংগ্রহের অংশ হিসেবে এটি নিলামে তোলা হয়। নিলাম শুরুর কয়েক ঘণ্টা আগে সদবি’স জানায়, চিত্রকর্মটির বিক্রি নিয়ে ব্লাকিয়ের-আরিয়েতা পরিবার এবং এর আগের জার্মান মালিক ফিশার পরিবারের উত্তরাধিকারীদের মধ্যে চলা বিরোধের নিষ্পত্তি হয়েছে। ফিশার পরিবারের উত্তরাধিকারীদের প্রতিনিধিরা দাবি করেছিলেন, নাৎসিদের উত্থানের সময় চাপে পড়ে চিত্রকর্মটি বিক্রি করা হয়ে থাকতে পারে। উত্তরাধিকারীদের পে এক আইনজীবী সদবি’সকে এ বিষয়ে চিঠি দিয়েছিলেন বলে জানা গেছে।
সেখানে বলা হয়, নাৎসি শাসনামলে ফিশার পরিবারের প্রকাশনা সংস্থা আর্থিক তির মুখে পড়ায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে আমস্টারডামে চিত্রকর্মটি বিক্রি করে দেয়া হয়েছিল। ওই আইনজীবীর মন্তব্যের জন্যও যোগাযোগ করেছে বিবিসি।
সদবি’স বুধবার এক বিবৃতিতে বলেছে, ‘চিত্রকর্মটির নাৎসি আমলের জটিল ইতিহাস এবং হলোকাস্টের সময় ফিশার পরিবারের ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে দুই পরিবার পারস্পরিক সন্তোষজনক সমাধানে পৌঁছেছে। তাদের চুক্তি অনুযায়ীই শিল্পকর্মটি বিক্রি করা হচ্ছে।’ সদবি’সের ওয়েবসাইটে তৈলচিত্রটির মালিকানার ইতিহাস এবং ১৮৯০ সাল থেকে এটি কীভাবে হাতবদল হয়েছে, সেই গবেষণার বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, প্রখ্যাত জার্মান প্রকাশক স্যামুয়েল ফিশার ১৯০৯ সালে চিত্রকর্মটি সংগ্রহ করেন। ১৯৩৪ সালে তার মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে এটি তার পরিবারের কাছে যায়।
সদবি’স জানিয়েছে, ১৯৩৬ সালে প্যারিসের হেনরিয়েট ও মার্সেল কাপফেরারের কাছে যাওয়ার আগে ১৯৩২ বা ১৯৩৩ সালে চিত্রকর্মটি আমস্টারডামে পল ক্যাসিরারের কাছে গচ্ছিত রাখা হয়েছিল। এরপর আরো চারজন মালিকের হাত ঘুরেছে চিত্রকর্মটি।
নিলামকারী প্রতিষ্ঠানটি জানায়, ১৯৭৫ সালে ব্লাকিয়ের পরিবার এটি কিনে নেয় এবং সবশেষ এই বিক্রির আগ পর্যন্ত অর্ধশতাব্দীরও বেশি সময়Ñ এটি তাদের মালিকানায় ছিল। সদবি’স বুধবার এক বিবৃতিতে বলেছে, ‘চিত্রকর্মটির নাৎসি আমলের জটিল ইতিহাস এবং হলোকাস্টের সময় ফিশার পরিবারের ভোগান্তির বিষয়টি বিবেচনায় নিয়ে দুই পরিবার পারস্পরিক সন্তোষজনক সমাধানে পৌঁছেছে। তাদের চুক্তি অনুযায়ীই শিল্পকর্মটি বিক্রি করা হচ্ছে।’ সদবি’সের ওয়েবসাইটে তৈলচিত্রটির মালিকানার ইতিহাস এবং ১৮৯০ সাল থেকে এটি কিভাবে হাতবদল হয়েছে, সেই গবেষণার বিস্তারিত তথ্য তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, প্রখ্যাত জার্মান প্রকাশক স্যামুয়েল ফিশার ১৯০৯ সালে চিত্রকর্মটি সংগ্রহ করেন। ১৯৩৪ সালে তার মৃত্যুর পর উত্তরাধিকার সূত্রে এটি তার পরিবারের কাছে যায়। সদবি’স জানিয়েছে, ১৯৩৬ সালে প্যারিসের হেনরিয়েট ও মার্সেল কাপফেরারের কাছে যাওয়ার আগে ১৯৩২ বা ১৯৩৩ সালে চিত্রকর্মটি আমস্টারডামে পল ক্যাসিরারের কাছে গচ্ছিত রাখা হয়েছিল।এরপর আরও চারজন মালিকের হাত ঘুরেছে চিত্রকর্মটি। নিলামকারী প্রতিষ্ঠানটি জানায়, ১৯৭৫ সালে ব্লাকিয়ের পরিবার এটি কিনে নেয় এবং সবশেষ এই বিক্রির আগ পর্যন্ত অর্ধশতাব্দীরও বেশি সময়েএটি তাদের মালিকানায় ছিল।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








