ভারতের রাফাল বহর ৩৬ থেকে নেমে ৩২

গত বছরের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সংঘটিত চার দিনের সঙ্ঘাতের সময় পাকিস্তানের চারটি রাফাল যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি নতুন করে আলোচনায় এসেছে। ব্রিটিশ সামরিক সাময়িকী ‘ফাইট ইন্টারন্যাশনাল’-এর বার্ষিক পরিসংখ্যানে ভারতীয় বিমানবাহিনীর বহরে রাফাল যুদ্ধবিমানের সংখ্যা ৩৬টির বদলে ৩২টি দেখানো হয়েছে। ১৯০৯ সালে প্রতিষ্ঠিত ও ফাইটগ্লোবাল প্রকাশিত বিশ্ব বিমানবাহিনীর তালিকায় ভারতের সক্রিয় বহরে ৩২টি রাফালের উল্লেখ রয়েছে। এই পরিসংখ্যান সামনে আসার পর চারটি রাফাল ভূপাতিত করার ইসলামাবাদের দাবিটি নতুন করে আলোচনা তৈরি করেছে।
ফরাসি প্রতিষ্ঠান দাসো অ্যাভিয়েশন নির্মিত দুই ইঞ্জিনের রাফাল যুদ্ধবিমান গভীর আঘাত হানা, পারমাণবিক প্রতিরোধ, গোয়েন্দা নজরদারি এবং জাহাজবিধ্বংসী অভিযানে ব্যবহারযোগ্য। অতীতে আফগানিস্তান, মালি, লিবিয়া, ইরাক ও সিরিয়ার যুদ্ধে এই বিমান ব্যবহার করা হয়েছে। ২০১৬ সালে ৮৮০ কোটি ডলার ব্যয়ে ফ্রান্সের কাছ থেকে ৩৬টি রাফাল কেনার চুক্তি করেছিল ভারত, আর সম্প্রতি আরো ১১৪টি রাফাল কেনার সিদ্ধান্ত নিয়েছে নয়াদিল্লি। অধিকৃত কাশ্মিরে পর্যটকদের ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে ২০২৫ সালের মে মাসে চার দিনের এই সঙ্ঘাত শুরু হয়েছিল। সে সময় নয়াদিল্লি পাকিস্তানের দিকে অভিযোগ তুললেও ইসলামাবাদ তা নাকচ করে দেয়। সঙ্ঘাতে যুদ্ধবিমান, পেণাস্ত্র ও ড্রোন ব্যবহৃত হয় এবং ১০ মে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হয়। সঙ্ঘাত শেষে পাকিস্তান ভারতের অন্তত ছয়টি যুদ্ধবিমান, যার মধ্যে রাফালও রয়েছেÑ ভূপাতিত করার দাবি করে। তবে ভারত ছয়টি বিমান হারানোর দাবি অস্বীকার করে কেবল ‘কিছু য়তির’ কথা স্বীকার করেছিল।
 আন্তর্জাতিক পর্যবেণ ও গোয়েন্দা সূত্রের বরাতে জানা যায়, ফরাসি গোয়েন্দা সংস্থার এক ঊর্ধ্বতন কর্মকর্তা সিএনএনকে বলেছিলেন যে, পাকিস্তানের হামলায় ভারতীয় বিমানবাহিনীর একটি রাফাল ভূপাতিত হয়েছে এবং একাধিক রাফাল পতনের বিষয়টি তারা যাচাই করে দেখছিলেন। এ ছাড়া গত মে মাসে এক সংবাদ সম্মেলনে পাকিস্তান বিমানবাহিনী চারটি রাফাল, একটি এসইউ-৩০, একটি মিগ-২৯, একটি মিরাজ-২০০০ এবং একটি চালকবিহীন আকাশযান ভূপাতিত করার দাবি করেছিল। বিভিন্ন সময়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ভারত-পাকিস্তান সঙ্ঘাতে একাধিক যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার প্রসঙ্গ তুলে ধরেছেন।