জ্বালানি নিরাপত্তায় মধ্যপ্রাচ্য সঙ্কট সবচেয়ে বড় হুমকি : আইইএ

 

ইরানে গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার মধ্য দিয়ে শুরু হওয়া মধ্যপ্রাচ্য সঙ্কট জ্বালানি নিরাপত্তার জন্য ইতিহাসের ‘সবচেয়ে বড় হুমকি’ তৈরি করেছে বলে সতর্ক করেছে আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ)। গতকাল বৃহস্পতিবার সংস্থাটি তাদের বার্ষিক প্রধান রিপোর্ট ‘ওয়ার্ল্ড এনার্জি আউটলুক’-এ জানিয়েছে যে, বিশ্ব জ্বালানি সরবরাহে এই সঙ্ঘাতের প্রভাব সামলে নেয়ার উপায় হারিয়ে ফেলায় শেষ পর্যন্ত গ্রাহকদেরকেই এই বাড়তি মূল্য পরিশোধ করতে হচ্ছে। 
সংস্থাটি সতর্ক করে দিয়ে বলেছে, আগের জ্বালানি সঙ্কটগুলোর মতোই এই সংকটও নিশ্চিতভাবেই এক ‘স্থায়ী ছাপ’ রেখে যাবে। ফেব্রুয়ারিতে মার্কিন ও ইসরাইলি হামলায় সঙ্কট তৈরি হওয়ার পর থেকে ইরান হরমুজ প্রণালী অবরুদ্ধ করা এবং ওই অঞ্চলের তেল ট্যাংকারগুলোতে হামলা চালানো শুরু করলে উপসাগরীয় দেশগুলো তেল রফতানি করতে গিয়ে হিমশিম খাচ্ছে। 
সঙ্কটের আগে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ যে প্রণালী দিয়ে পরিবাহিত হতো, মার্কিন যুক্তরাষ্ট্র সেই প্রণালী দিয়ে জাহাজগুলোকে নিরাপদে পৌঁছে দেয়ার নানা চেষ্টা সত্ত্বেও এর সরবরাহ ব্যবস্থা এখনো মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। আইইএর নির্বাহী পরিচালক ফাতিহ বিরল প্রতিবেদনের ভূমিকায় লিখেছেন, ‘হরমুজ প্রণালীর সঙ্কট ইতিহাসে জ্বালানি নিরাপত্তার জন্য সবচেয়ে বড় হুমকি তৈরি করেছে। ১৯৭০-এর দশকের তেল সঙ্কটের তুলনায় এর মাত্রা অনেক বেশি।’ 
আইইএর নির্বাহী পরিচালক ফাতেহ বিরোল লিখেছেন, ‘হরমুজ প্রণালী সংকট ইতিহাসে জ্বালানি নিরাপত্তার েেত্র সবচেয়ে বড় হুমকি তৈরি করেছে, যা ১৯৭০-এর দশকের তেল সঙ্কটকেও ছাপিয়ে গেছে।’ তিনি পরিবার বা গ্রাহকদের সুরায় বিভিন্ন দেশের গৃহীত প্রচেষ্টার কথা তুলে ধরে বলেন, উৎপাদক দেশগুলো বাজারে আরো সরবরাহ আনছে ও বিকল্প পথ ব্যবহার করছে এবং চীন আন্তর্জাতিক বাজার থেকে কেনাকাটা কমিয়ে দিয়েছে। বিরোল লিখেছেন, ‘সরকারগুলো গ্রাহকদের কিছুটা সুরা দেয়ার জন্য মধ্যস্থতা করেছে, তবে তা সত্ত্বেও তারা উচ্চ মূল্য এবং কোনো কোনো েেত্র সরবরাহের ঘাটতির সম্মুখীন হয়েছে। অন্য সুরা কবচগুলো দুর্বল হয়ে যাওয়ায় ক্রমেই গ্রাহকদের ওপরÑ এবং চড়া দামের ওপরÑ এর প্রভাব সামলে নেয়ার চাপ পড়ছে।’ অবশ্য গত জুলাই মাসে বিরোল কিছুটা আশাব্যঞ্জক বার্তা দিয়ে লিখেছিলেন যে, তেলের বাজার তখনো ‘বেশ কয়েকটি স্বস্তিদায়ক বিষয়ের’ কারণে সুবিধা পাচ্ছিল। 
ইউরোপে তীব্র দাবদাহ ও দাবানল এবং নেপালে প্রাণঘাতী বন্যার এক বছর পর জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সরকারগুলোর ওপর যখন ব্যাপক চাপ সৃষ্টি হয়েছে, ঠিক তখনই তুরস্কে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলন ‘কপ৩১’-এ বিশ্বনেতাদের একত্রিত হওয়ার আগে আইইএ’র এই রিপোর্টটি প্রকাশ পেল। 
সংস্থাটি তার জ্বালানি ভাবনার জন্য তিনটি দৃশ্যপট বা চিত্র ব্যবহার করে থাকে : একটি সতর্কতামূলক চিত্র যা বর্তমানে কার্যকর থাকা নীতিগুলোকে বিবেচনা করে; একটি মধ্যবর্তী চিত্র যা এখনো গৃহীত হয়নি এমন পদপেসহ সরকারের ‘ঘোষিত’ নীতিগুলোকে বিবেচনা করে; এবং তৃতীয় একটি চিত্র এমন এক বিশ্বকে বিবেচনা করে যা ২০৫০ সালের মধ্যে শূন্য কার্বন নির্গমনে পৌঁছাবে।
তার মধ্যবর্তী চিত্রে আইইএ পূর্বাভাস দিয়েছে যে, তেলের বৈশ্বিক চাহিদা ২০৩০ সালের দিকে সর্বোচ্চ শিখরে পৌঁছাবে এবং এরপর ধীরে ধীরে হ্রাস পাবে, যেখানে গ্যাসের চাহিদা প্রায় ২০৩৫ সাল পর্যন্ত বৃদ্ধি পাবে। বর্তমান এই রিপোর্টের জন্য সংস্থাটি মধ্যপ্রাচ্য সঙ্কট দীর্ঘায়িত হলে কী ঘটতে পারে তার ওপর ভিত্তি করে আরো দু’টি অতিরিক্ত চিত্র যোগ করেছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে বিরোল বলেন, ‘যদিও জ্বালানি খাত এবং বৈশ্বিক অর্থনীতি উল্লেখযোগ্য স্থিতিস্থাপকতা দেখিয়েছে; কিন্তু এই সঙ্কট যত দীর্ঘায়িত হবে, এর প্রভাব তত গভীর হবে এবং জ্বালানি বিশ্ব আগের অবস্থায় ফিরে যাওয়ার জন্য কোনো নির্ভরযোগ্য পথ আমি দেখতে পাচ্ছি না।’