
কুমিল্লার দাউদকান্দিতে ৩১তম জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। গত ১৩ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত ১১ দিনব্যাপী এ প্রতিযোগিতা আমিরাবাদ সাঈদিয়া শাজলীয়া দারুল কুরআন মাদরাসায় অনুষ্ঠিত হয়।
হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ, কুমিল্লা জোন-৩ আয়োজিত প্রতিযোগিতায় ৫, ১০, ২০ ও ৩০ পারা বিভাগে চান্দিনা, হোমনা, মেঘনা, দাউদকান্দি ও তিতাস উপজেলার বিভিন্ন মাদরাসার শিক্ষার্থীরা অংশ নেয়।
প্রতিযোগিতায় ৩০ পারা বিভাগে প্রথম স্থান অর্জন করে আয়োজক মাদরাসার শিক্ষার্থী হাফেজ মাহফুজুর রহমান মাহিদ। পুরস্কার বিতরণ করেন ফাউন্ডেশনের সভাপতি শায়েখ আব্দুল হক। এ সময় বিজয়ীদের পুরস্কার দেয়া হয়। মাহিদকে নগদ তিন হাজার টাকা পুরস্কার দেন আশরাফ ফারুকী সানি।
প্রতিযোগিতায় বিচারক ছিলেন- ফাউন্ডেশনের কেন্দ্রীয় কমিটির হাফেজ মাওলানা ত্বলা বিন আব্দুল হক, হাফেজ মাওলানা আবু ইউসুফ ও হাফেজ মাওলানা আহমাদুল্লাহ। অনুষ্ঠানে বক্তব্য দেন মাওলানা মাইন উদ্দীন শাজলী ও মুফতি নাজির আহমেদ। সার্বিক সহযোগিতায় ছিলেন হাফেজ মাওলানা মুফতি রবিউল ইসলাম। দাউদকান্দি (কুমিল্লা) সংবাদদাতা
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








