
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
জরুরি প্রয়োজনে ফোন রিসিভ না করা, নিরাপত্তা না দেয়া এবং অনিয়মের অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুর কাদের ভূঁইয়ার সাথে স্থানীয় সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা ও তার সমর্থকদের মধ্যে তীব্র বাগি¦তণ্ডার ঘটনা ঘটেছে।
গত বৃহস্পতিবার রাতে কয়েক শ’ কর্মী-সমর্থক নিয়ে সরাইল থানায় উপস্থিত হন এমপি রুমিন ফারহানা। পরে ওসির কার্যালয়ে প্রবেশ করে তিনি অভিযোগ তুলে বলেন, একজন নির্বাচিত এমপি দশবার ফোন করলেও আপনি রিসিভ করেন না। ব্যক্তিগত নিরাপত্তা চাইলে বলেন ‘আপনার লোকজনই আপনাকে নিরাপত্তা দেবে’। এ ছাড়া মাটি ও বালু ব্যবসা থেকে অনৈতিক সুবিধা নেয়ার অভিযোগও আনা হয় ওসির বিরুদ্ধে।
তবে এসব অভিযোগ অস্বীকার করে ওসি মঞ্জুর কাদের ভূঁইয়া বলেন, এটা থানা, এভাবে লোকজন নিয়ে এসে মব তৈরি করে তিনি বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারেন না। এ সময় ওসি এ পরিস্থিতির ভিডিও ধারণ করে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেন। পরে তিনি জানান, ওয়ান-টু-ওয়ান কথা বলা যেত, কিন্তু দলবল নিয়ে এসে মব তৈরি করা কাম্য নয়। থানা চত্বরে এমপি ও ওসির মুখোমুখি কথা কাটাকাটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








