
বাহরাইনে বিমান হামলার সাইরেন বেজে উঠেছে। এ সময় দেশটির কর্তৃপক্ষ বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে।
রোববার (১৫ নভেম্বর) বার্তাসংস্থা এএফপির এক সাংবাদিক এ তথ্য জানিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক পোস্টে বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বাসিন্দাদের আতঙ্কিত না হয়ে শান্ত থাকার আহ্বান জানিয়েছে।
ওই পোস্টে জনসাধারণকে শান্ত থাকতে, নিকটতম নিরাপদ স্থানে আশ্রয় নিতে ও জননিরাপত্তার স্বার্থে সরকারি সূত্রের মাধ্যমে প্রকাশিত তথ্য অনুসরণ করার অনুরোধ জানানো হয়েছে।
এর আগে ইরান বাহরাইনে হামলা চালিয়েছিল।
সূত্র : বাসস
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








