দেশীয় সাংস্কৃতিক সংসদের সিলেট অঞ্চলের ‘কালচারাল লিডারশিপ প্রোগ্রাম’ অনুষ্ঠিত
সিলেটে দেশীয় সাংস্কৃতিক সংসদের কালচারাল লিডারশিপ প্রোগ্রামে বক্তব্য রাখেন সাইফুল্লাহ মানছুর : নয়া দিগন্ত।

 

Advertisement

দেশীয় সাংস্কৃতিক সংসদ সিলেট অঞ্চলের উদ্যোগে গতকাল ২৩ অক্টোবর-২০২৬,  সকাল ১০ ঘটিকায় সিলেট নগরীর একটি গুরুত্বপূর্ণ হলে দিনব্যাপী কালচারাল লিডারশিপ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে। 
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদ সিলেট অঞ্চলের প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। এতে প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন দেশীয় সাংস্কৃতিক সংসদের সভাপতি সাইফুল্লাহ মানছুর।  
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দেশীয় সাংস্কৃতিক সংসদ সিলেট জেলার উপদেষ্টা মাওলানা হাবীবুর রহমান, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মাওলানা আবদুস সালাম আল মাদানী এবং দেশীয় সাংস্কৃতিক সংসদ সিলেট নগরের উপদেষ্টা ড. নুরুল ইসলাম বাবুল।
এ ছাড়াও সম্মানিত অতিথি থেকে বক্তব্য রাখেন- অধ্যক্ষ কবি কালাম আজাদ, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সেক্রেটারি গল্পকার সেলিম আওয়াল,মুফাস্সির আহমদ ফয়েজী, কবি বাছিত ইবনে হাবিব, কবি নাজমুল আনসারী প্রমুখ।
দিনব্যাপী এই আয়োজনটি সিলেট অঞ্চলের পরিচালক মো: জাহিদুর রহমান চৌধুরীর সঞ্চালনায় এবং অঞ্চল তত্ত্বাবধায়ক আবদুল্লাহ আল মাহমুদের তত্ত্বাবধানে বাস্তবায়ন হয়। এ ছাড়াও সিলেট মহানগর, সিলেট জেলা, হবিগঞ্জ, সুনামগঞ্জ এবং মৌলভীবাজার জেলার শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ ইসলামী সঙ্গীত পরিবেশিত হয়। বিজ্ঞপ্তি।