
আলজাজিরা
অধিকৃত পশ্চিম তীরের হেবরন শহরে হামলা প্রতিহত করার পর পুরো পশ্চিম তীরে ‘পূর্ণ লকডাউনের’ নির্দেশ দিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গতকাল শুক্রবার সকালে এ নির্দেশ দেন তিনি। এর আগে ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছিল, তেলেমের অবৈধ বসতির কাছে একটি রিজার্ভ সেনাদলের ওপর হামলাকারী দুই ফিলিস্তিনি বন্দুকধারীকে হত্যা করেছে তারা।
ফিলিস্তিনি ভূখণ্ডজুড়ে উত্তেজনা বৃদ্ধির মধ্যে এ হামলা ও অবরোধের ঘটনা ঘটলো। সেখানে ইসরাইলি বসতি স্থাপনকারী ও সেনাদের সহিংস হামলা অব্যাহত রয়েছে। মঙ্গলবার ইসরাইলের নির্বাচন সামনে রেখে জলপাই সংগ্রহকারীদের ওপর হামলাসহ বিভিন্ন সহিংসতার ঘটনাও বেড়েছে।
নিরাপত্তা বাহিনী একটি ‘বড় ধরনের হামলা’ ঠেকিয়েছে দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতানিয়াহু জানান, তিনি অবিলম্বে হেবরন বন্ধ করে দেয়ার নির্দেশ দিয়েছেন। একই সাথে ‘আজ থেকে পুরো জুদিয়া ও সামারিয়ায়’ পূর্ণ লকডাউনের প্রস্তুতি নিতে নিরাপত্তা বাহিনীকে নির্দেশ দিয়েছেন তিনি। এর আগে ইসরাইলি সূত্র জানিয়েছিল, ইসরাইলি নম্বরপ্লেটযুক্ত একটি গাড়িতে থাকা দুই ফিলিস্তিনি হেবরনের আশপাশে থাকা বহু সামরিক চেকপোস্টের একটির কাছে সেনাদের লক্ষ্য করে গুলি চালায়।
ইসরাইলের অ্যাম্বুলেন্স পরিষেবা জানিয়েছে, এ ঘটনায় অন্তত পাঁচজন ইসরাইলি সেনা আহত হয়েছেন। তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। এলাকার প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্রায় ২০ মিনিট ধরে গোলাগুলি চলে। এতে আহতদের সরিয়ে নেয়ার প্রক্রিয়া জটিল হয়ে পড়ে।
ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রকাশিত ছবিতে সংঘর্ষের সময় এক ব্যক্তির হাতে হ্যান্ডগান দেখা গেছে। পরে তাকে মাটিতে পড়ে থাকতে দেখা যায়, তার চারপাশে ছিলেন ইসরাইলি সেনারা। পরে ইসরাইলি সামরিক বাহিনী দুই ফিলিস্তিনিকে গ্রেফতার করে এবং হেবরন শহর অবরুদ্ধ করে বলে খবর পাওয়া যায়। এ ঘটনার পর নির্বাচনী প্রচারসংক্রান্ত কয়েকটি কর্মসূচি বাতিল করেন নেতানিয়াহু।
এ দিকে ইসরাইলের উগ্র ডানপন্থী জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেনগাভির এই সংঘর্ষের পর পশ্চিম তীরের পূর্ণ নিয়ন্ত্রণ নেয়ার আহ্বান জানিয়েছেন। এক বিবৃতিতে বেনগাভির বলেন, ‘অনেক দেরি হয়ে যাওয়ার আগেই আমাদের পদক্ষেপ নিতে হবে। ফিলিস্তিনি কর্তৃপক্ষকে বিলুপ্ত ও নিরস্ত্রীকরণ করতে হবে এবং তাদের সন্ত্রাসী অবকাঠামো পুরোপুরি ধ্বংস করতে হবে’।
অন্য দিকে হামাস, ফিলিস্তিনি ইসলামিক জিহাদ ও পপুলার ফ্রন্ট ফর দ্য লিবারেশন অব প্যালেস্টাইন (পিএফএলপি) সামরিক চৌকিতে হামলার প্রশংসা করেছে। তাদের দাবি, ইসরাইলি সামরিক অভিযান, বসতি স্থাপনকারীদের সহিংসতা এবং গাজায় যুদ্ধের প্রতিক্রিয়া হিসেবে এ হামলা হয়েছে। একই সাথে সংগঠনগুলো ইসরাইলি সেনা ও বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে সঙ্ঘাত আরো জোরদার করার আহ্বান জানিয়েছে।
ইসরাইলি সূত্রের দাবি, ইসরাইলি নম্বরপ্লেট লাগানো একটি গাড়িতে থাকা দুই ফিলিস্তিনি হেবরনকে ঘিরে থাকা বহু সামরিক তল্লাশিচৌকির একটির কাছে সেনাদের লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেন। ইসরাইলের অ্যাম্বুল্যান্স পরিষেবা জানিয়েছে, এই ঘটনায় অন্তত পাঁচজন ইসরাইলি সেনা আহত হয়েছেন। তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।
এলাকার প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ২০ মিনিট ধরে গুলির লড়াই চলে। এর ফলে আহত সেনাদের সরিয়ে নেয়ার প্রক্রিয়া জটিল হয়ে পড়ে। বার্তা সংস্থা এএফপির প্রকাশিত ছবিতে দেখা গেছে, সংঘর্ষের সময় এক ব্যক্তির হাতে একটি পিস্তল রয়েছে। পরে তাকে মাটিতে পড়ে থাকতে দেখা যায়, তার চারপাশে ছিলেন ইসরাইলি সেনারা। পরে খবর পাওয়া যায়, ইসরাইলি সেনাবাহিনী দুই ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে এবং হেবরন শহর অবরুদ্ধ করেছে। এ দিকে নেতানিয়াহু নির্বাচনী প্রচারসংক্রান্ত একাধিক কর্মসূচি বাতিল করেন।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








