বায়ু, বায়ু দূষণ, দূষিত শহর, ঢাকা, বাংলাদেশ, কোলকাতা, দিল্লি, ভারত, লাহোর, পাকিস্তান, হ্যানয়, ভিয়েতনাম, সুইজারল্যান্ড, আইকিউ এয়ার
বায়ু দূষণের কারণে নাক ঢেকে গন্তব্যের দিকে যাচ্ছেন পথচারীরা। সংগৃহীত

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় ২০৬ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। যা ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত। ২৬৩ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে পাকিস্তানের রাজধানী লাহোর

Advertisement

রোববার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান বিষয়ক ওয়েবসাইট আইকিউ এয়ার থেকে এ তথ্য জানা গেছে।

বিশ্বের শহরগুলোর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ভারতের কোলকাতা, যার স্কোর ২৩২। 

১৭৮ ও ১৭৫ স্কোর নিয়ে তালিকার চতুর্থ ও পঞ্চম অবস্থানে রয়েছে যথাক্রমে ভিয়েতনামের রাজধানী হ্যানয় ও ভারতের রাজধানী দিল্লি।

একটি শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, তার লাইভ বা তাৎক্ষণিক সূচক জানিয়ে থাকে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। 

প্রতিষ্ঠানটির মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। বায়ুর মান ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয়। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে বায়ু খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।