
প্রযুক্তি ডেস্ক
দুবাইয়ে ২০-২২ অক্টোবর অনুষ্ঠিত ওয়াটার, এনার্জি, টেকনোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট এক্সিবিশন (ডব্লিউইটিইএক্স) ২০২৬-এ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি চালিত পানির অপচয় শনাক্তকারী রোবট প্রদর্শন করেছে ঢাকাভিত্তিক স্মার্ট ও টেকসই উন্নয়ন প্রতিষ্ঠান স্মার্ট বিল্ড।
দুবাই ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে অনুষ্ঠিত এ প্রদর্শনীর ২৮তম আসরের আয়োজন করে দুবাই ইলেকট্রিসিটি অ্যান্ড ওয়াটার অথরিটি। এতে পানি, জ্বালানি, পরিবেশ, কৃত্রিম বুদ্ধিমত্তা ও টেকসই উন্নয়নসংক্রান্ত বিভিন্ন প্রযুক্তি তুলে ধরা হয়। স্মার্ট বিল্ডের প্রদর্শিত প্রযুক্তির লক্ষ্য হলো আরো দক্ষতার সাথে পানির অপচয় শনাক্ত করা, পানির অপচয় কমানো এবং অবকাঠামো ব্যবস্থাপনাকে আরো কার্যকর করা। প্রতিষ্ঠানটির মতে, এআই ও রোবোটিকসের সমন্বয় পানি ব্যবস্থাপনায় বাস্তব সমস্যার সমাধান এবং পরিবেশ সুরক্ষায় ভূমিকা রাখতে পারে। স্মার্ট বিল্ডের প্রধান প্রযুক্তি কর্মকর্তা শাফকাত আলম বলেন, এআই, রোবোটিকস ও স্মার্ট প্রযুক্তির সমন্বয় বাস্তব সমস্যার সমাধান এবং সামাজিক ও পরিবেশগত সুফল তৈরিতে সহায়তা করতে পারে।
সংযুক্ত আরব আমিরাতে অবস্থানকালে স্মার্ট বিল্ডের শীর্ষ কর্মকর্তারা আবুধাবির মাসদার সিটির চেয়ারম্যান এবং জ্বালানি ও টেকসই উন্নয়নবিষয়ক পররাষ্ট্র প্রতিমন্ত্রী আবদুল্লাহ আহমেদ বালালার সাথেও বৈঠক করেন। স্মার্ট বিল্ড এই বৈঠকে নিজেদের এআইভিত্তিক পানি ব্যবস্থাপনা সমাধান তুলে ধরে এবং ভবিষ্যৎ সহযোগিতার বিষয়ে প্রতিমন্ত্রীর সমর্থনের আশ্বাস পায়। স্মার্ট বিল্ড বাংলাদেশে নগর, শিল্প ও কৃষি খাতে পানি ব্যবস্থাপনার জন্য এআইভিত্তিক একটি পানি-বুদ্ধিমত্তা কর্মসূচি নিয়েও কাজ করছে। প্রতিষ্ঠানটির অন্যান্য সেবার মধ্যে রয়েছে অনলাইন পরামর্শ, কৌশল ও রূপান্তর পরিকল্পনা, সংস্কার, প্রযুক্তি সংযোজন এবং জ্বালানি, পানি ও বায়ুর মান পর্যবেক্ষণ ও রক্ষণাবেক্ষণ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








