
বিনোদন রিপোর্ট
বাংলাদেশের নাট্যাঙ্গনে এই প্রজন্মের যাত্রার শুরুতে নতুন হিসেবে এসেই আলোচনায় ছিলেন যারা তারা হলেন নাজনীন নীহা, তটিনী, সাদিয়া আয়মান। এরপর যারা নতুন হিসেবে একের পর এক নাটকে অভিনয় করে আলোচনার শীর্ষে রয়েছেন তিনি হচ্ছেন ময়মনসিংহের মেয়ে জগন্নাথ বিশ^বিদ্যালয়ের নাট্যকলা বিভাগের অনার্সের ছাত্রী মাফতুহা জান্নাত জিম। প্রজন্মের অন্যতম আলোচিত অভিনেতা আলম খানসহ অনেক নবাগত অভিনেতার সাথেও একের পর এক নাটকে প্রতিটি চরিত্রে দুর্দান্ত অভিনয় করে জিম রয়েছেন আলোচনায়। সাম্প্রতিক সময়ে তার অভিনীত তিনটি নাটকেও তার অভিনয় দর্শকের মন ছুঁয়ে গেছে। নাটক তিনটি হচ্ছে ভিকি জাহেদের ‘বিষপাখি’, আদিফ হাসানের ‘পেট্রোল’ ও মেহেদী হাসান জনির ‘আহা একি মায়া’। বিষপাখিতে তার সহশিল্পী ছিলেন আনোয়ারুল আলম সজল, মীর রাব্বি, পেট্রোলে তার সহশিল্পী জোনায়েদ বোগদাদি এবং ‘আহা একি মায়া’তে তার সহশিল্পী আরশ খান। এর মধ্যে ‘বিষপাখি’ ইউটিউবে প্রকাশিত হয় গত ২৫ সেপ্টেম্বর। যেহেতু এটি ভিকি জাহেদের কাজ এবং সাধারণত জিম যাদের সাথে অভিনয় করেন তাদের কেউ ছিলেন না এই নাটকে সে কারণে নাটকটি নিয়ে দর্শকের মধ্যে আগে থেকেই আগ্রহ ছিল প্রবল। যে কারণে নাটকটি ইউটিউবে আসার সাথে সাথেই দর্শক তা প্রবল আগ্রহ নিয়ে দেখেন। এরই মধ্যে নাটকটি ২৩ লাখেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন। নাটকে সজলের সাথে জিমের প্রেম থাকে। কিন্তু গ্রামের মেয়ের একসময় সেই প্রেম পাশ কাটিয়ে গ্রামেরই আরেক বড় লোক মীর রাব্বির প্রেমের ফাঁদে পড়েন। শেষমেশ ঘটনাক্রমে জিমকে মরে যেতে হয়। জিম এই নাটকে দুর্দান্ত অভিনয় করেছেন। পেট্রোল নাটকেও যথারীতি জিম তার নিজেকে ভেঙেছেন। আর মেহেদী হাসান জনির আহা একি মায়াতে জিমের ন্যাচারাল অ্যক্টিং ফুটে উঠেছে আরো নিখুঁতভাবে। যেহেতু সহশিল্পী ছিলেন আরশ খান, তাই জিমের অভিনয়ও যেন আরো প্রাণবন্ত হয়ে উঠেছে পর্দায়। কারণ জিম এর আগেও আরশ খানের সাথে আরো বেশ কিছু ভালো ভালো গল্পের নাটক উপহার দিয়েছেন। এই তিনটি নাটকই রয়েছে এখন বেশ আলোচনায়। পেট্রোল নাটকটি ১৭ লাখেরও বেশি এবং আহা একি মায়া নাটকটি গত ১১ অক্টোবর প্রকাশের পর ৪০ লাখেরও বেশি ভিউয়ার্স উপভোগ করেছেন দ্রুত সময়ের মধ্যে। অর্থাৎ তাতে বুঝা যায় যে দর্শক আরশ-জিম জুটিকে ভীষণ পছন্দ করেন। জিম বলেন, ‘বিষপাখি-নাটকে আমার চরিত্রটি একেবারেই ব্যতিক্রম।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








