মাদারীপুরে যুবক খুন, বি.বাড়িয়ায় গৃহবধূর লাশ উদ্ধার

নয়া দিগন্ত ডেস্ক

Advertisement

মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তার নিয়ে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। ব্রাহ্মণবাড়িয়ার নাছিরনগরে নিখোঁজ এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। চাঁদপুরের মতলব ও ঢাকার সাভারে ধর্ষণের শিকার হয়েছে দুই শিশু।
মাদারীপুর প্রতিনিধি জানান, মাদারীপুরের কালকিনিতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাইজুল সরদার নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো চারজন। গতকাল সকাল ১০টার দিকে কালকিনি উপজেলার কালীগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কালীগঞ্জ বাজারে হানিফের চায়ের দোকানে ঢুকে আলীনগর ইউনিয়নের পরিষদের সাবেক চেয়ারম্যান মিলন সরদার ও তার কয়েকজন অনুসারীর ওপর ধারালো অস্ত্র দিয়ে অতর্কিত হামলা করে তাইজুল সরদারসহ তার সহযোগীরা। এতে মিলন পরে জহির ও মহাসিন মারাত্মক জখম হয়। এ সময় পাল্টা হামলা চালিয়ে তাইজুল ও সাইফুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে মিলন পরে লোকজন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে কালকিনি উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। ঢাকা নেয়ার পথে তাইজুলের মৃত্যু হয়। নিহত তাইজুল মাদারীপুর সদর উপজেলার কুলপদ্দি এলাকার মৃত রুস্তুম আলী সরদারের ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি জানান, ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে নিখোঁজের চার দিন পর রতœা দাস (৩০) নামে এক গৃহবধূর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামের বাড়ির পাশের একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে ময়না তদন্ত শেষে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
নিহত রতœা ওই গ্রামের সুশীল দাসের স্ত্রী এবং সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের মহনলাল দাসের মেয়ে। তাদের একটি সন্তান রয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১৭ অক্টোবর রাতে নিজ বাড়ি থেকে নিখোঁজ হন রতœা। পরদিন তার স্বামী নাসিরনগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। বুধবার স্থানীয় লোকজন পুকুরে লাশ ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে স্বজনরা তার পরিচয় শনাক্ত করেন। পুলিশ জানায়, রতœার গলা শাড়ি দিয়ে প্যাঁচানো ছিল এবং হাত-পা রশি দিয়ে সিমেন্টের সøাবের মতো ভারী বস্তুর সাথে বাঁধা ছিল। নিহতের পরিবারের অভিযোগ, ঘরের নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে তাকে হত্যা করে পুকুরে ফেলে দেয়া হয়েছে।
নিহতের মামা বিনোদ দাস এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন। এ দিকে ঘটনার পর থেকে রতœার স্বামী সুশীল দাসের মুঠোফোন বন্ধ রয়েছে বলে জানিয়েছে পরিবার।
মতলব (চাঁদপুর) সংবাদদাতা জানান, চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় আট বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে শওকত আলী ছৈয়াল (৬৪) নামে এক বৃদ্ধকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার কলাকান্দা ইউনিয়নের দশানী গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় ও শিশুটির পরিবারের সূত্রে জানা যায়, বুধবার  বেলা ১২টার দিকে শিশুটি বাড়ি থেকে তার বাবার দোকানে পেঁপে পৌঁছে দিতে যায়। দোকানে প্রায় এক ঘণ্টা অবস্থানের পর বাড়ি ফেরার পথে গ্রামের একটি কবরের পাশ দিয়ে যাওয়ার সময় এ ঘটনা ঘটে বলে অভিযোগ উঠেছে।
অভিযোগ অনুযায়ী, ওই সময় শওকত আলী ছৈয়াল শিশুটিকে হাত ধরে টেনে পাশের একটি পরিত্যক্ত ভাঙা ঘরে নিয়ে যায় এবং ধর্ষণ করে। পরে শিশুটি বাড়িতে ফিরে এলে তার মা তাসলিমা বেগমের সন্দেহ হয়। এরপর পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পারেন। এ ঘটনায় শিশুটির বাবা ছেবত আলী ছৈয়াল বাদী হয়ে বৃহস্পতিবার মতলব উত্তর থানায় মামলা করেছেন। 
মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মানস বড়ুয়া বলেন, শিশুকে ধর্ষণের অভিযোগে শওকত আলী ছৈয়াল নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। আসামিকে চাঁদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
সাভার (ঢাকা) সংবাদদাতা জানান, সাভারের বিরুলিয়া ইউনিয়নের ছোট কালিয়াকৈর গ্রামে তোহফাতুল জান্না মহিলা মাদরাসার প্রধান শিক্ষক ও মাদরাসার প্রতিষ্ঠাতার বিরুদ্ধে ৫ম শ্রেণীর  ছাত্রীকে (১৩) ধর্ষণের অভিযোগে বৃহস্পতিবার সাভার মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় ১নং আসামি অভিযুক্ত প্রধান শিক্ষক ও মাদরাসার প্রতিষ্ঠাতা মাওলানা মো: আ: বারী (৫০)। আর স্বামীকে ধর্ষণে সহায়তা করার অভিযোগে তার স্ত্রী মোছা: তোহফাকে (৪০) ২নং আসামি করা হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা বিরুলিয়া ফাঁড়ি ইনচার্জ (এসআই) আসলাম উদ্দিন জানান, ভিকটিমকে ডাক্তারী পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালের ওয়ার স্টফ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) প্রেরণ করা হয়েছে। অভিযুক্তের স্ত্রী মোছা: তোহফাকে দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। তিনি আরো জানানÑ এ ঘটনার পর থেকে অভিযুক্ত প্রধান শিক্ষক ও মাদরাসার প্রতিষ্ঠাতা মাওলানা মো: আ: বারী পলাতক রয়েছে।