দণি কোরিয়ায় শ্রমবাজার নিয়ে প্রবাসী প্রতিমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশী কর্মীদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণ, কর্মীদের সার্বিক কল্যাণ এবং দ্বিপীয় সহযোগিতা জোরদার করার ল্েয দণি কোরিয়ায় ধারাবাহিক বৈঠক ও বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো: নুরুল হক।
গতকাল বৃহস্পতিবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বলা হয়, সফরের অংশ হিসেবে প্রতিমন্ত্রী দণি কোরিয়ার মানবসম্পদ উন্নয়ন সংস্থার সভাপতির সাথে দ্বিপীয় বৈঠকে মিলিত হন। এতে অপেক্ষায় থাকা বাংলাদেশী কর্মীদের কোটা পূরণপূর্বক সময়মতো কোরিয়া প্রেরণের বিষয়ে আলোচনা হয়। প্রতিমন্ত্রী দণি কোরিযার শীর্ষ স্থানীয় ব্যাটারি উপকরণ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘চুনবো’ কোম্পানি পরিদর্শন করেন। উক্ত কারখানায় বর্তমানে ১৩২ জন বাংলাদেশী কর্মী কর্মরত রয়েছেন।

Advertisement