
নারায়ণগঞ্জ প্রতিনিধি
‘শিল্পের বিকাশ এবং আমাদের ভূমিকা’ প্রতিপাদ্যে ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউএফ) নারায়ণগঞ্জ জেলা শাখার প্রতিনিধি সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকার একটি রেস্তোরাঁয় এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের সাবেক অডিট কমিটির চেয়ারম্যান ও আইবিডব্লিউএফ সভাপতি মো: শহিদুল ইসলাম। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শিল্পের বিপ্লব ঘটাতে হলে সঠিক পলিসি গ্রহণ এবং উৎপাদনমুখী উদ্যোগ বাড়াতে হবে। নতুন উদ্যোক্তাদের উদ্দেশে তিনি বলেন, আগামীকাল থেকেই পরিকল্পনা করে যেকোনো একটি পণ্য উৎপাদনের উদ্যোগ নিতে হবে।
তিনি আরো বলেন, ব্যবসায়ীদের শিল্প ও উৎপাদন খাতে এগিয়ে আসতে হবে যাতে কর্মসংস্থান বৃদ্ধি পায়। সংগঠনের কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি তিনি মেম্বারদের সুযোগ-সুবিধা, ব্যবসায়িক নীতিমালা ও বিভিন্ন দেশের অর্থনৈতিক কৌশল নিয়ে আলোচনা করেন। বিশেষ অতিথির বক্তব্যে আইবিডব্লিউএফের জেনারেল সেক্রেটারি ও বায়ো গ্রুপের চেয়ারম্যান ডা. আনোয়ারুল আজিম সৎ ব্যবসায়ীরা জান্নাতে যাবেন উল্লেখ করে বলেন, আমরা সঠিকভাবে কাজ করলে অবশ্যই দেশকে উন্নত করতে পারব, ইনশাআল্লাহ। ঢাকা দণি অঞ্চলের সেক্রেটারি গোলাম সারোয়ার সাইদ বলেন, ব্যবসার উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আমরা চাই, প্রত্যেক ব্যক্তি ব্যবসায়ী হোক। বেকারদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে আইবিডব্লিউএফ দতা বৃদ্ধিতে কাজ করছে। ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ব্যবসায়িক সমস্যা সমাধানে সংগঠনের প থেকে সার্বিক সহযোগিতা করা হবে।
আইবিডব্লিউএফ নারায়ণগঞ্জ জেলা সভাপতি ও মোল্লা ফাইবারের স্বত্বাধিকারী অধ্যাপক ইলিয়াস মোল্লা বলেন, ব্যবসায়ীরা অর্থনীতির মূল চালিকাশক্তি। বিভিন্ন সময়ে রাজনৈতিক কারণে ব্যবসায়ীরা তিগ্রস্ত হয়েছেন। প্রকৃতপে ব্যবসা মানুষের কল্যাণ বয়ে আনে। পবিত্র কুরআনের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, নামাজের পর জীবিকা অন্বেষণের নির্দেশনা রয়েছে। মহানবী হজরত মুহাম্মদ সা: নিজেও ব্যবসা করেছেন।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন বিকেএমইএর পরিচালক ও ভ্যানগার্ড অ্যাপারেল এশিয়া লিমিটেডের চেয়ারম্যান মো: মনিরুজ্জামান মনির এবং নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ব্যবস্থাপনা পরিচালক ও আল আমিন এক্সপোর্ট লিমিটেডের পরিচালক জাকারিয়া ওয়াহিদ।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








