বেপরোয়া গতির বাস-ট্রাক ৩ জেলায় কেড়ে নিলো ৫ প্রাণ

 নয়া দিগন্ত ডেস্ক

Advertisement

বেপরোয়া গতির বাস ও ট্রাক তিন জেলায় কেড়ে নিয়েছে পাঁচজনের প্রাণ। এর মধ্যে ট্রাকের ধাক্কায় নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে তিনজন এবং বাসের চাকায় মানিকগঞ্জে দুইজন নিহত হয়েছেন।
কাঞ্চন শিল্পাঞ্চল  (নারায়ণগঞ্জ) সংবাদদাতা জানান, নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাক ও ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো তিনজন। বৃহস্পতিবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের রূপগঞ্জ উপজেলার তারাবো পৌরসভার মৈকুলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রূপগঞ্জের মৈকুলী এলাকার বাসিন্দা শাহনাজ বেগম (৫৫) ও একই এলাকার জসিম উদ্দিনের ছেলে রিফাত হোসেন (২০)। গুরুতর আহত তিনজনকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে একটি ব্যাটারিচালিত অটোরিকশা যাত্রী নিয়ে বরপা থেকে রূপসী যাওয়ার পথে দ্রুতগতির একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুইজন নিহত ও তিনজন গুরুতর আহত হন। 
ভুলতা হাইওয়ে পুলিশের ইনচার্জ জসিম উদ্দিন জানায়, দুর্ঘটনাকবলিত ঘাতক ট্রাকটি আটক করা হয়েছে।  ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মানিকগঞ্জ প্রতিনিধি জানান, মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কে যমদূত নামে পরিচিত সেলফি পরিবহনের একটি বাসের ধাক্কায় ব্যাটারিচালিত ইজিবাইকের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইকের চালক গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার পর উত্তেজিত জনতা সেলফি পরিবহনের রোড পারমিট বাতিলের দাবিতে প্রায় তিন ঘণ্টা মহাসড়ক অবরোধ করে বিােভ করেন। পরে জেলা প্রশাসকের আশ্বাসে অবরোধ তুলে নেন তারা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৯টার দিকে মানিকগঞ্জের বরঙ্গাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিরা হলেন ঘিওর উপজেলার মৌহালী গ্রামের মোহাম্মদ সাহানের ছেলে ইয়াসিন (২২) ও একই গ্রামের মোজাহারের ছেলে বাবলু (২৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সেলফি পরিবহনের একটি বাস পাটুরিয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিল। এ সময় ঘিওর উপজেলার মৌহালী গ্রাম থেকে যাত্রী নিয়ে বরঙ্গাইল হাটের দিকে যাচ্ছিল একটি ব্যাটারিচালিত ইজিবাইক। বরঙ্গাইল বাসস্ট্যান্ড এলাকায় বাসটি ইজিবাইকটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ইজিবাইকের এক যাত্রী নিহত হন। গুরুতর আহত অপর যাত্রীকে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় ইজিবাইকের চালকও গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন উত্তেজিত হয়ে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায় এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ সময় বিােভকারীরা সেলফি পরিবহনের রোড পারমিট বাতিলের দাবি জানান।
মানিকগঞ্জের  জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেন, সাময়িকভাবে সেলফি পরিবহনের চলাচল বন্ধের বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে, পরবর্তীতে আলাপ  আলোচনার ভিত্তিতে  এ বিষয়ে প্রয়োজনীয় পদপে নেয়া হবে।
ময়মনসিংহ অফিস জানায়, ময়মনসিংহের ত্রিশালে ডাম্প ট্রাকের ধাক্কায় শরিফুল ইসলাম (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার রাত ১১টার দিকে উপজেলার কালীর বাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত শরিফুল ইসলাম কুষ্টিয়া জেলার দৌলতপুর থানার খাস মথুরাপুর বড়বাজার এলাকার সিরাজুল ইসলামের ছেলে।
জানা যায়, কালীর বাজার সড়কে একটি ডাম্প ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী শরিফুল ইসলাম গুরুতর আহত হন। পরে তার মৃত্যু হয়।
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।