এলজিআরডি মন্ত্রী মঈন খানের অবস্থা স্থিতিশীল
এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন এলজিআরডি মন্ত্রী ড. মঈন খানের স্বাস্থ্যের খোঁজ নেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী : নয়া দিগন্ত।

 নিজস্ব প্রতিবেদক

Advertisement

এভারকেয়ার হাসপাতাল চিকিৎসাধীন স্থানীয় সরকার মন্ত্রী ড. আবদুল মঈন খানের অবস্থা স্থিতিশীল। গতকাল বিকালে এভারকেয়ার হাসপাতালে তাকে দেখে এসে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন একথা জানান। তিনি বলেন, শ্বাসকষ্ট ও হৃদরোগের সমস্য নিয়ে অসুস্থ হয়ে বুধবার উনি ভর্তি হয়েছিলেন। চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষনে তার চিকিৎসা চলছে। তার অবস্থা স্থিতিশীল আছে।
অধ্যাপক জাহিদ জানান, এভারকেয়ার হাসপাতালের চিকিৎসক ডা. আতিকুর রহমান, ডা. জিয়াউল হক ও ডা. জাফর ইকবাল এর তত্ত্বাবধায়নে তিনি চিকিৎসাধীন আছেন।
এদিকে গতকাল সন্ধ্যায় বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী স্থানীয় সরকার মন্ত্রী আবদুল মঈন খানকে দেখতে যান। তিনি চিকিৎসকদের সাথে তার সর্বশেষ অবস্থা সম্পর্কে অবহিত হন। 
বুধবার বুকে ব্যথা ও কাশি নিয়ে এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন আবদুল মঈন খান। আশু আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছে তার পরিবার।