হৃদয়-লিটনে ভালো অবস্থানে বাংলাদেশ
১৩৭ রানে আউট হন তৌহিদ হৃদয়। ৯২ রান নিয়ে সেঞ্চুরির অপেক্ষায় থেকে প্রথম দিন শেষ করলেন লিটন দাস : ক্রিকইনফো।

 ক্রীড়া প্রতিবেদক
দক্ষিণ আফ্রিকার মাঠে বাংলাদেশের পরিসংখ্যান খুব নাজুক। আট টেস্টের পাঁচটিই হেরেছে ইনিংস ব্যবধানে। বাকি তিনটিতে পরাজয় ২২০, ৩৩২ ও ৩৩৩ রানে। ডারউইনে ঐতিহাসিক সাফল্যের পর কোনো সংস্করণেই নেই জয়। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের কাছেও সিরিজ হেরেছে টাইগাররা। তাতে বড়সড় ধাক্কা আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলেও। সাম্প্রতিক হতাশা কাটিয়ে ঘুরে দাঁড়ানোর অভিযানে বাংলাদেশের সামনে এবার দক্ষিণ আফ্রিকা। 
জোহানেসবার্গের ওয়ান্ডারার্স স্টেডিয়ামে গতকাল প্রথম টেস্টে শুরুর হতাশা কাটিয়ে প্রথম দিনে বাংলাদেশের প্রাপ্তি তৌহিদ হৃদয়ের সেঞ্চুরি, তানজিদ হাসান তামিম ও লিটন দাসের হাফ সেঞ্চুরি। কাগিসো রাবাদার পাঁচ উইকেট ছিল যন্ত্রণার আরেক নাম। মনে হচ্ছিল দ্রুতই অলআউট হয়ে যাবে টাইগাররা; কিন্তু হৃদয়-লিটনের ব্যাটিং দৃঢ়তায় লড়াই করছে টাইগাররা। টস জিতে প্রথমে ব্যাট করে প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৮৪ ওভারে ৬ উইকেটে ৩২৭। দিনের শেষ ওভারে ১৩৭ রান করে মার্কো জনসেনের বলে এলবিডব্লিও হয়ে ফেরেন হৃদয়। আর অপর প্রান্তে ৯২ রান নিয়ে সেঞ্চুরি অপেক্ষায় লিটন।
প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গে কঠিন পিচে শুরুতে ব্যাট করতে নেমে বিপদে পড়েছিল বাংলাদেশ। টস জিতে ব্যাট করতে নামলে ২২ রানে দ্রুত তিন উইকেট হারিয়ে ভীষণ চাপে পড়ে সফরকারীরা। শুরুর বলেই রাবাদার শিকার হন অভিষিক্ত মাহফিজুল ইসলাম রবিন। এক ওভার বিরতি দিয়ে আবার আঘাত হানেন রাবাদা। এবার আউট হন মুমিনুল (০)। কিছু রান যোগ করার পর দলের ২২ রানে রাবাদার বলে বোল্ড হন নাজমুল হোসেনও (১২)।
পরে অবশ্য দারুণ প্রতিরোধে বাংলাদেশকে টেনেছেন তানজিদ হাসান ও তৌহিদ হৃদয়। চতুর্থ উইকেটে তাদের ৬৯ রানের জুটিতে লাঞ্চ বিরতিতে যায় বাংলাদেশ। তানজিদ ১০৮ বলে ১২ চারে দ্বিতীয় টেস্ট ফিফটি (৬৭) তুলে নিয়েছেন। হাফ সেঞ্চুরি ছিল ৭৯ বলে। ভাগ্যেরও কিছুটা সহায়তা পেয়েছেন তারা। ইনিংসের শুরুতে এলবিডব্লিউর কিছু জোরাল আবেদন থেকে বেঁচে গেছেন হৃদয়। কয়েকবার তানজিদের বথ্যাটের কানায় লাগার পরও একটুর জনথ্য কথ্যাচ হয়নি। চমৎকার বথ্যাটিং করতে থাকা তানজিদ হাসানকেও ফেরান রাবাদাই। ৩৪.১ ওভারে বাংলাদেশের রান ৪ উইকেটে ১২১। 
পরপর দুই বলে দু’টি উইকেট নিলেন রাবাদা। তানজিদ হাসানের পর মুশফিকুর রহীমের (০) উইকেট হারাল বাংলাদেশ। তিনি রাবাদার পঞ্চম শিকার। মথ্যাচে দ্বিতীয় বথ্যাটসমথ্যান হিসেবে গোল্ডেন ডাকের তেতো স্বাদ পেলেন মুশফিক, তৃতীয় বথ্যাটসমথ্যান হিসেবে আউট হলেন শূন্য রানে। মার্কো জনসেনের বলে চার মারার পর সিঙ্গেল নিলেন তৌহিদ হৃদয়। ৯৯ বলে তিনি স্পর্শ করলেন পঞ্চাশ। ৫৯ ওভারে বাংলাদেশের রান ৫ উইকেটে ২২২।
এরপর হাল ধরেন হৃদয় ও লিটন দাস। দু’জনের সমঝোতা, বোলারদের দেখেশুনে খেলে স্কোরবোর্ড সমৃদ্ধ করতে থাকেন। লিটন ৭১ বলে ৮ চারে ফিফটি করেন। আর হৃদয় ১৯৪ বলে ৯ চারে সেঞ্চুরি করেন। দু’জনের ক্যামিস্ট্রিতে দল ভালো একটা স্কোরের দিকে ছুটছে। ষষ্ঠ উইকেটে ২২৯ বলে ১৫০ রানের জুটি গড়েন হৃদয় ও লিটন। রাবাদা ৪৮ রানে নেন ৫ উইকেট। তার শিকার মাহফিজুল ইসলাম রবিন, তানজিদ হাসান তামিম, মুমিনুল হক, নাজমুল হাসান শান্ত ও মুশফিকুর রহীম।

Advertisement