
চার দিনের সফরে মালয়েশিয়া গেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। গতকাল বৃহস্পতিবার রাতে মালয়েশিয়া যাত্রা করেন তিনি। সফরকালে তিনি দলীয় সাংগঠনিক কর্মসূচি, সিরাত মাহফিল, বিভিন্ন ইসলামী ব্যক্তিত্ব ও ইসলামপন্থী রাজনৈতিক নেতাদের সাথে মতবিনিময়সহ একাধিক কর্মসূচিতে অংশ নেবেন।
মামুনুল হকের সফরসঙ্গী হিসেবে রয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ, ময়মনসিংহ-২ আসনের সংসদ সদস্য ও দলটির কেন্দ্রীয় নেতা মুফতি মোহাম্মদুল্লাহ এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা ফয়সল আহমদ।
দলটির সূত্র জানায়, সফরকালে মামুনুল হক মালয়েশিয়ার বিভিন্ন ইসলামী ব্যক্তিত্ব ও ইসলামপন্থী রাজনৈতিক নেতাদের সাথে মতবিনিময় করবেন। এ ছাড়া দেশটির বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান পরিদর্শন এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর দায়িত্বশীলদের সাথে মতবিনিময়ের কর্মসূচি রয়েছে।
বাংলাদেশ ও মালয়েশিয়ার পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে দেশটির গুরুত্বপূর্ণ কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সাথে বৈঠকেরও পরিকল্পনা রয়েছে তার।
সফরসূচি অনুযায়ী, আজ শুক্রবার মালয়েশিয়ার একটি গুরুত্বপূর্ণ স্থানীয় মসজিদে জুমার নামাজের ইমামতি করবেন মাওলানা মামুনুল হক।
আগামী ২৬ অক্টোবর রাতে তাদের দেশে ফেরার কথা রয়েছে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








