কংগ্রেস আগামী ৩০ বছরেও মতায় ফিরবে না : অমিত শাহ

ভারতে আগামী তিন দশকেও কংগ্রেস মতার মুখ দেখতে পারবে না বলে দাবি করেছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে আড়ালে রেখে তিনি মন্তব্য করেন, নির্বাচনে ক্রমাগত হারের লজ্জা ঢাকতেই বিরোধী শিবির ভোট চুরির বিভ্রান্তিকর অজুহাত দাঁড় করাচ্ছে। গতকাল বৃহস্পতিবার ভারতের রাজধানী দিল্লিতে যমুনা নদী পুনরুজ্জীবনে আট হাজার ৯৪১ কোটি রুপি ব্যয়ের একটি প্রকল্প উন্মোচনকালে নিজের ৬২তম জন্মদিনে এসব রাজনৈতিক বক্তব্য দেন এই বিজেপি নেতা।
বিরোধী নেতাদের কড়া সমালোচনা করে অমিত শাহ বলেন, মূলত অবৈধ অনুপ্রবেশকারীদের ভোটাধিকার নিশ্চিত করার অভিসন্ধি থেকেই বিরোধীরা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী বা এসআইআর প্রক্রিয়ার তীব্র বিরোধিতা করছে। উল্লেখ্য, বিতর্কিত এই এসআইআর প্রক্রিয়া বাতিল এবং দেশটির প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে কংগ্রেস সমর্থিত ‘ইন্ডিয়া’ জোট মাঠপর্যায়ে আন্দোলনে নেমেছে। গত ১৩ অক্টোবর রাহুলের নেতৃত্বে দিল্লিতে বিােভ মিছিলও অনুষ্ঠিত হয়। তবে শারদীয় ধর্মীয় উৎসব ও ছুটির কারণে সাম্প্রতিক সময়ে এই আন্দোলনের ধার কিছুটা শিথিল হয়ে পড়ে। সম্প্রতি বিজেপির প থেকে একটি ভিডিও প্রকাশ করে দাবি করা হয় যে রাহুল গান্ধী চার দিনের সফরে ভিয়েতনামে অবস্থান করছেন। সেই বিষয়টি টেনে রাহুলকে ল্য করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমি জানি আমার বক্তব্য এখন আপনার কানে পৌঁছাবে না, কারণ আপনি দেশের বাইরে অবস্থান করছেন। বরাবরের মতো যার কোনো সদুত্তর আপনি দেবেন না। সেটি আপনার ব্যক্তিগত ব্যাপার হলেও দেশে ফিরে একটি বিষয় স্পষ্ট জেনে রাখুনÑ আগামী ৩০ বছরেও আপনি মতায় আসতে পারছেন না।’

Advertisement