নোবেল না পেয়ে এবার পুলিৎজার দাবি ট্রাম্পের

এনডিটিভি
নোবেল শান্তি পুরস্কার না পাওয়ার আেেপর রেশ কাটতে না কাটতেই এবার আন্তর্জাতিক মর্যাদাপূর্ণ পুলিৎজার পুরস্কার প্রাপ্তির দাবি তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একাধিক বৈশ্বিক সঙ্ঘাত নিরসনে নিজের অবদানের কথা বারবার স্মরণ করিয়ে দিয়েও নোবেল না পাওয়ার হতাশার কথা সম্প্রতি দণি ক্যারোলাইনার এক রাজনৈতিক সমাবেশে ব্যক্ত করেন তিনি। একই সাথে নিজের সাহিত্য ও লেখালেখির কাজের মূল্যায়ন হিসেবে পুলিৎজার দেয়া উচিত বলে মন্তব্য করেন এই মার্কিন রাষ্ট্রপ্রধান। 
সমাবেশে বক্তব্য প্রদানকালে ট্রাম্প বলেন, ‘আমি নোবেল শান্তি পুরস্কার থেকে বঞ্চিত হয়েছি। এমনকি আমাকে পুলিৎজারও দেয়া হয়নি। অথচ নিজস্ব লেখালেখির স্বীকৃতিস্বরূপ আমার পুলিৎজার পাওয়া পুরোপুরি যুক্তিযুক্ত ছিল।’ উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে সাংবাদিকতা, সাহিত্য, নাটক ও সঙ্গীতে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে প্রতি বছর এই সম্মানজনক পুলিৎজার পুরস্কার দেয়া হয়। তবে ঠিক কোনো নির্দিষ্ট বই কিংবা রচনার জন্য তিনি নিজেকে এই পুরস্কারের যোগ্য বলে মনে করছেন, সে বিষয়ে কোনো স্পষ্ট ব্যাখ্যা দেননি প্রেসিডেন্ট। বক্তব্যে রাশিয়া সংক্রান্ত সংবেদনশীল খবর প্রকাশ করে অতীতে পুলিৎজার বিজয়ী সাংবাদিকদের তীব্র সমালোচনা করেন ট্রাম্প। তিনি দাবি করেন, ‘যারা ওই সময় পুরস্কৃত হয়েছিল, তাদের এই সম্মাননা প্রাপ্য ছিল না। রাশিয়া ইস্যু নিয়ে তাদের অতিউৎসাহী পরিবেশনা মূলত ভুল তথ্যে ভরা ছিল। তারা সম্পূর্ণ ভুল সংবাদ প্রচার করেছিল।’
বক্তব্যে নিজের দ্বিতীয় মেয়াদে গৃহীত প্রশাসনিক সিদ্ধান্তগুলোর কথা তুলে ধরে ট্রাম্প জানান, দেশে ওষুধের অগ্নিমূল্য কমাতে তার সরকার কার্যকরী পদপে নিয়েছে। পাশাপাশি নিজ মেয়াদের অবশিষ্ট সময়ে মৃত্যুদণ্ডের প্রয়োগ ও আইনি পরিধি বাড়ানোর পরিকল্পনার কথাও পুনর্ব্যক্ত করেন তিনি।

Advertisement