সাইবার হামলার আশঙ্কায় বিশ্বজুড়ে বহু ওয়েবসাইট বন্ধ


বিশ্বজুড়ে বেশির ভাগ ওয়েবসাইট চালনায় ব্যবহৃত জনপ্রিয় প্রোগ্রামিং ভাষা পিএইচপিতে দু’টি অত্যন্ত জটিল ও গুরুতর নিরাপত্তাত্রুটি ধরা পড়েছে। এই দুর্বলতার সুযোগ নিয়ে সাইবার অপরাধীরা কোনো ধরনের পাসওয়ার্ড ছাড়াই দূর থেকে সরাসরি মূল সার্ভারের পূর্ণ নিয়ন্ত্রণ ছিনিয়ে নিতে পারে। এমন আশঙ্কাজনক সতর্কবার্তা জারির পর বৈশ্বিক অনাকাক্সিক্ষত বিপর্যয় এড়াতে বিশ্বের বহু দেশের সরকারি দফতর ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো নিজেদের অনলাইন পোর্টালগুলোর কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে।
পরিস্থিতির ভয়াবহতা আমলে নিয়ে পিএইচপি ডেভেলপমেন্ট টিম জরুরি ভিত্তিতে একটি নিরাপত্তাবিষয়ক প্যাচ বা আপডেট কোড প্রকাশ করেছে এবং সংশ্লিষ্টদের অবিলম্বে তা ইনস্টল করার তাগিদ দিয়েছে। বর্তমান ইন্টারনেটের বিশাল অংশ পিএইচপি অবকাঠামোর ওপর নির্ভরশীল হওয়ায় আন্তর্জাতিক ই-কমার্স প্ল্যাটফর্ম, মূলধারার বিশ্ব সংবাদমাধ্যম থেকে শুরু করে গুরুত্বপূর্ণ সরকারি ডিজিটাল সেবাদাতা প্রতিষ্ঠানগুলো এই ঝুঁকি ও নিরাপত্তার মুখোমুখি হয়েছে। কাউডভিত্তিক সাইবার নিরাপত্তা সংস্থা ‘উইজ’-এর সাম্প্রতিক তথ্য অনুযায়ী, বিশ্বের সার্বিক ওয়েবসাইটের প্রায় ৭০ শতাংশই পিএইচপি-নির্ভর। প্রতিষ্ঠানটি এই ত্রুটিকে পিএইচপির ইতিহাসে এ যাবৎ শনাক্ত হওয়া অন্যতম ভয়াবহ নিরাপত্তা সঙ্কট বলে চিহ্নিত করেছে।
ওয়াল স্ট্রিট জার্নালকে দেয়া এক সাাৎকারে পিএইচপি ফাউন্ডেশনের নিরাপত্তা বিশেষজ্ঞ ভলকার ডুশ মন্তব্য করেন, বিগত এক দশকেরও বেশি সময়ের মধ্যে পিএইচপি প্ল্যাটফর্মে এটিই সবচেয়ে বড় ও উদ্বেগজনক দুর্বলতা। উদ্ভূত সঙ্কটের গভীরতা বোঝাতে গিয়ে তিনি ২০১৪ সালে বিশ্বজুড়ে তোলপাড় সৃষ্টিকারী ‘হার্টব্লিড’ বাগের উদাহরণ টেনে জানান, সেই ঘটনার মতো এবারো বিশ্বজুড়ে ইন্টারনেট অবকাঠামোর সফটওয়্যার দ্রুত হালনাগাদের বিকল্প নেই। এ দিকে যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা (এনএসএ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেয়া এক জরুরি নির্দেশনায় সংশ্লিষ্ট সব সংস্থাকে অবিলম্বে সফটওয়্যার হালনাগাদ করার পরামর্শ দিয়েছে। যেখানে তাৎণিকভাবে প্যাচ ইনস্টল করা সম্ভব নয়, সেখানকার সংশ্লিষ্ট সার্ভারগুলোর ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দেয়া হয়েছে। সংস্থাটি হুঁশিয়ার করেছে যে, এই ত্রুটি কাজে লাগিয়ে বহিরাগতরা ডাটাবেজ ও স্পর্শকাতর ফাইলে অবাধ অ্যাক্সেস পেতে পারে।
এই দুর্বলতাটি প্রথম নজর কাড়ে গত আগস্টে। ওপেনএআই-এর অর্থায়নে পরিচালিত সাইবার নিরাপত্তা সংস্থা ‘ক্যালিফ’ পিএইচপির সোর্স কোড বিশ্লেষণের সময় তাদের কৃত্রিম বুদ্ধিমত্তা মডেল ‘জিপিটি-৫.৬ সল’ ব্যবহার করে প্রথম এই বাগের সন্ধান পায়। পরবর্তী সময়ে গুগলের মালিকানাধীন ‘উইজ’ তাদের নিজস্ব গবেষণায় গুগলের ‘জেমিনি ৪ আর্গন’ ও ‘জিপিটি-৫.৬ সল’ মডেলের মাধ্যমে একই ত্রুটি স্বতন্ত্রভাবে শনাক্ত করতে সম হয়। এ বিষয়ে ওপেনএআই এক্সে পোস্ট করে দাবি করে, এই ঘটনা প্রমাণ করে যে আধুনিক উচ্চমানের এআই প্রযুক্তি গোটা নেটওয়ার্ক ব্যবস্থার মতো বড় প্রাতিষ্ঠানিক ত্রুটিও নিজে থেকে নির্ভুলভাবে শনাক্ত করার সমতা অর্জন করেছে। সম্ভাব্য আক্রমণ রুখতে আগাম প্রতিরোধব্যবস্থা হিসেবে ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জাতীয় সাইবার এজেন্সির পরামর্শে প্যারিস পুলিশসহ স্থানীয় প্রশাসনিক অনলাইন সেবা স্থগিত করেছে। নেদারল্যান্ডসের জাতীয় সংবাদমাধ্যম এনওএস নিশ্চিত করেছে, সুরার স্বার্থে ডাচ সরকারের জাতীয় পরিচয় যাচাইকরণ পোর্টাল ‘ডিজিডি’, পার্লামেন্ট ও জাতীয় সাইবার সিকিউরিটি সেন্টারের ওয়েবসাইট অফলাইনে রাখা হয়েছে। একই নিরাপত্তা উদ্বেগে বেলজিয়ামের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের অফিসিয়াল ওয়েবসাইট সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। অন্য দিকে অস্ট্রেলীয় সম্প্রচারমাধ্যম এবিসি জানায়, পিএইচপি সঙ্কটের কারণে দেশটির প্রধান সাইবার নজরদারি সংস্থা ‘অস্ট্রেলিয়ান সিগন্যালস ডিরেক্টরেট’-এর মূল পোর্টালও সেবা সাময়িক স্থগিত করা সাইটের তালিকায় স্থান পেয়েছে।

Advertisement