বাণিজ্য ও কূটনীতি জোরদারে ১১ বছর পর পাকিস্তানে মালদ্বীপের প্রেসিডেন্ট
ইসলামাবাদে মালদ্বীপের প্রেসিডেন্ট মুইজ্জুর সাথে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ : ইন্টারনেট।

আগামী দুই বছরের মধ্যে পারস্পরিক দ্বিপীয় বাণিজ্যের আকার ১৩ কোটি ডলার থেকে বাড়িয়ে ২০ কোটি ডলারে উন্নীত করতে সম্মত হয়েছে পাকিস্তান ও মালদ্বীপ। একাধিক গুরুত্বপূর্ণ খাতে পারস্পরিক অংশীদারত্ব বৃদ্ধিতে বেশ কয়েকটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বারের পর  বুধবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এ গুরুত্বপূর্ণ তথ্য জানান। মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু বর্তমানে তিন দিনের এক রাষ্ট্রীয় সফরে পাকিস্তানে অবস্থান করছেন। বিগত ১১ বছরের ইতিহাসে মালদ্বীপের কোনো শীর্ষ রাষ্ট্রপ্রধানের এটিই প্রথম ইসলামাবাদ সফর। দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৬০ বছর পূর্তির ঐতিহাসিক মুহূর্তে এ সফরটি অনুষ্ঠিত হচ্ছে। চুক্তিপত্র হস্তান্তরকালে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এবং মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু সরাসরি উপস্থিত ছিলেন। চুক্তি স্বার শেষে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে পাক প্রধানমন্ত্রী জানান, দুই দেশের বাণিজ্যিক পরিধি সম্প্রসারণের উদ্যোগ আরো জোরদার করা হবে। বিশেষ করে তথ্যপ্রযুক্তি খাতে মালদ্বীপকে সব ধরনের কারিগরি সহায়তা দেবে পাকিস্তান।
দ্বিপীয় চুক্তির আওতায় প্রতিরা, তথ্যপ্রযুক্তি, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), স্বাস্থ্য, শিা, সামাজিক সুরা, কৃষি, মৎস্য, পর্যটন ও সামুদ্রিক নিরাপত্তার মতো বেশ কিছু গুরুত্বপূর্ণ খাত অন্তর্ভুক্ত রয়েছে। তথ্যপ্রযুক্তি, সাইবার নিরাপত্তা, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল দতা এবং প্রযুক্তিগত উদ্ভাবনে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে একটি বিশেষ সমঝোতা চুক্তি সম্পাদিত হয়েছে। পাশাপাশি মাদকের অবৈধ পাচার ও অপব্যবহার নিয়ন্ত্রণে যৌথভাবে কাজ করার সিদ্ধান্ত নিয়েছে উভয় দেশ। বাণিজ্যিক সুযোগ-সুবিধা সহজ করতে মালদ্বীপ স্টেট ট্রেডিং অর্গানাইজেশন এবং ট্রেডিং করপোরেশন অব পাকিস্তানের মধ্যে কৃষি ও খাদ্যপণ্য কেনাবেচা সংক্রান্ত একটি সমঝোতা স্মারক স্বারিত হয়।

Advertisement