
পূবালী ব্যাংক পিএলসির এডিসি ও কার্ড বিভাগের ৩য় ত্রৈমাসিক বিজনেস রিভিউ মিটিং-২০২৬ সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো: শাহনেওয়াজ খান। হেড অব কার্ড বিজনেস ও উপমহাব্যবস্থাপক এনএম ফিরোজ কামাল এ সময় উপস্থিত ছিলেন। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের এডিসি বিভাগের প্রধান ও উপমহাব্যবস্থাপক মো: রবিউল আলম। গাজীপুর এবং নারায়ণগঞ্জ জোনের অঞ্চল প্রধানরা, শাখা প্রধানরা এবং নিজ নিজ জোনের এডিসি ও কার্ড বিজনেস কর্মকর্তারা (বিএসএ এবং সিএসএসহ) এই অধিবেশনে অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








