
ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারকারীরা গণতন্ত্রের শত্রু বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ। শারদীয় দুর্গোৎসবের তৃতীয় দিনে গতকাল বরিশাল নগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি ধর্মীয় সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধা ও সহাবস্থান বজায় রাখার আহ্বান জানান। পরিদর্শনকালে পূজামণ্ডপের আয়োজক, মন্দির কমিটির নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীদের সাথে কথা বলেন তিনি। একই দিন অসুস্থ শ্রমিকনেতা জাহাঙ্গীর সরদারের বাসভবনে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








