
দি ইবনে সিনা ন্যাচারাল মেডিসিন লিমিটেডের সফিপুর, কালিয়াকৈর, গাজীপুরস্থ কারখানার ফিনিশড গোডাউনে গত ১৭ অক্টোবর হঠাৎ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সাথে সাথে কারখানার ফায়ার ইউনিটের কর্মী ও কর্মকর্তা-কর্মচারীগণ অগ্নিনির্বাপণের চেষ্টা করেন। পার্শ্ববর্তী নিট এশিয়া লিমিটেড কারখানার কর্মীরাও অগ্নিনির্বাপণের কাজে যুক্ত হন। পরবর্তীতে কালিয়াকৈর ফায়ার স্টেশন ও গাজীপুর চৌরাস্তা মডার্ন ফায়ার স্টেশনের ছয়টি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে অগ্নিনির্বাপণের কাজ এগিয়ে নেন এবং সবার সহযোগিতায় সন্ধ্যা সাড়ে ৬টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।
অগ্নিকাণ্ডের ঘটনায় তৈরিকৃত ওষুধ, ওষুধের কাচামাল, মেশিন, অবকাঠামোসহ বিভিন্ন সরঞ্জামাদি ক্ষতিগ্রস্ত হয়। তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনায় আনুমানিক ২০ থেকে ২৫ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে ধারণা করা যাচ্ছে। তদন্ত সাপেক্ষে অগ্নিকাণ্ডের কারণ ও প্রকৃত ক্ষতির পরিমাণ নির্ণয় করা যাবে।
দি ইবনে সিনা ন্যাচারাল মেডিসিন লিমিটেডের এ সঙ্কটে যারা পাশে দাঁড়িয়েছেন, সাহায্য করেছেন, দোয়া করেছেন তাদের সবার প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








