
দেশের প্রশাসনিক কাঠামোয় রদবদল এনে গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা ও হবিগঞ্জ—এই তিন জেলায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।
রোববার (১৫ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
কে কোন জেলার দায়িত্ব পেলেন?
জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারি করা ওই প্রজ্ঞাপন অনুযায়ী, হবিগঞ্জের বর্তমান জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজকে বদলি করে গোপালগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে।
এছাড়া, জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো: আলমগীর কবীরকে চুয়াডাঙ্গায় এবং মন্ত্রিপরিষদ বিভাগের উপসচিব জাকির হোসেনকে হবিগঞ্জের নতুন ডিসি হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।
আদেশ কার্যকরের সময়সীমা
প্রজ্ঞাপনে আরো উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








