তাওহীদ হৃদয়
আজ দুর্দান্ত খেলছেন তাওহীদ হৃদয়। ক্রিকইনফো

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যেখানে শেষ করেছিলেন, সেখান থেকেই যেন শুরু করলেন তাওহীদ হৃদয়। সর্বশেষ সিরিজটিতে ডাবল সেঞ্চুরির পর এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান সিরিজের প্রথম ম্যাচে পেলেন সেঞ্চুরি। তার এমন দুর্দান্ত ব্যাটিংয়ে ভর করেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। 

Advertisement

জোহানেসবার্গে কাগিসো রাবাদার তোপে শুরুতেই বিপর্যয়ে পড়া বাংলাদেশকে ব্যাট হাতে এখন টেনে তুলেছেন এই তরুণ ব্যাটার। তার সঙ্গী লিটন দাস।

ইনিংসের ৭৬তম ওভারে ডেন প্যাটারসনকে চার মেরে তিন অঙ্কে পৌঁছান হৃদয়। ৭৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ ৫ উইকেটে ২৮২ রান। ১৯৬ বলে ১০১ রান নিয়ে অপরাজিত হৃদয়। অন্য প্রান্তে ১২০ বলে ৮৪ রান করেছেন লিটন দাস।

মাত্র ২২ রানে ৩ উইকেট হারানোর পর তানজিদ হাসান তামিমের সাথে ৯৯ রানের জুটি গড়েছিলেন হৃদয়। এরপর রাবাদার জোড়া আঘাতে ১২১ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ। সেখান থেকে লিটনকে সাথে নিয়ে ষষ্ঠ উইকেটে ১৬১ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েছেন তিনি।

শুরুর বিপর্যয় কাটিয়ে প্রথম দিনেই তিন শ’ রানের কাছাকাছি পৌঁছে গেছে বাংলাদেশ। হৃদয়ের সেঞ্চুরি আর লিটনের দৃঢ়তায় বড় সংগ্রহের স্বপ্ন দেখছে সফরকারীরা।