
দেশের হালাল অর্থনীতির বিকাশ এবং শরিয়াহভিত্তিক ব্যাংকিং ও আর্থিক সেবার প্রসারে ব্যবসায়িক সম্ভাবনা তুলে ধরতে ‘হালাল এক্সপো ঢাকা ২০২৬’-এ অংশগ্রহণ করেছে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক পিএলসি। ১৭ অক্টোবর ২০২৬ রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ কনফারেন্স সেন্টারে আয়োজিত চার দিনব্যাপী আন্তর্জাতিক এ প্রদর্শনীতে ব্যাংকের স্টল পরিদর্শন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো: রাফাত উল্লা খান। এ সময় উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মো: হাবীব উল্লাহ, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট জালাল আহমেদ, মো: মজিবর রহমান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো: মনসুর আহমেদ, ভাইস প্রেসিডেন্ট মো: কামরুল ইসলাম, এস আই এম শাহরিয়ার, সিনিয়র অ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট মো: মিজানুর রহমান ও অ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট মাজহারুল ইসলাম চৌধুরীসহ ব্যাংকের শীর্ষ নির্বাহীরা। প্রদর্শনীতে খাদ্য ও পানীয়, প্রসাধনী, শালীন পোশাক, ইসলামী ব্যাংকিং ও ফাইন্যান্স, হালাল পর্যটনসহ বিভিন্ন খাতের দেশী-বিদেশী প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। প্রদর্শনীতে হালাল পণ্য ও সেবার বাজার সম্প্রসারণ, আন্তর্জাতিক বাণিজ্য সম্প্রসারণ এবং সংশ্লিষ্ট খাতের উদ্যোক্তাদের জন্য নতুন ব্যবসায়িক সুযোগ সৃষ্টির বিষয়গুলো গুরুত্ব পায়। বিজ্ঞপ্তি।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








