তদন্ত ছাড়াই জামায়াতকে দায়ী করার অপচেষ্টার প্রতিবাদ

 নিজস্ব প্রতিবেদক

Advertisement

সাতীরার দেবহাটায় ওয়াহিদুজ্জামান শামীমের মৃত্যুর ঘটনায় নিরপে তদন্ত ছাড়াই বাংলাদেশ জামায়াতে ইসলামীকে দায়ী করার অপচেষ্টার প্রতিবাদ জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, প্রকৃত দোষীদের শনাক্ত এবং নিহতের পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে তিনি এ প্রতিবাদ জানান।
বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, দেবহাটায় ওয়াহিদুজ্জামান শামীমের মৃত্যুর ঘটনা অত্যন্ত দুঃখজনক ও অনাকাক্সিক্ষত। এ ঘটনার সুষ্ঠু, নিরপে ও গ্রহণযোগ্য তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন এবং দায়ীদের আইনের আওতায় আনা জরুরি; কিন্তু তদন্ত সম্পন্ন হওয়ার আগেই উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে এ ঘটনার সাথে জড়ানোর চেষ্টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী আইনের শাসন, ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাসী একটি রাজনৈতিক সংগঠন। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর বিরুদ্ধে অভিযোগ উঠলে তার বিচার করার দায়িত্ব আইন ও আদালতের। আইন নিজের হাতে তুলে নেয়া কিংবা কাউকে গণপিটুনি দিয়ে বিচারবহির্ভূতভাবে শাস্তি দেয়ার সুযোগ নেই। জামায়াতে ইসলামী এ ধরনের কর্মকাণ্ড সমর্থন করে না।
মিয়া গোলাম পরওয়ার বলেন, কোনো অপরাধ সংঘটিত হয়ে থাকলে তার সুষ্ঠু তদন্ত ও আইনানুগ বিচার নিশ্চিত করতে হবে। একই সাথে প্রকৃত তথ্য-প্রমাণ যাচাই না করে কোনো রাজনৈতিক দল বা সংগঠনকে দায়ী করা হলে প্রকৃত ঘটনা আড়াল হয়ে যেতে পারে। একটি অনাকাক্সিক্ষত ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উদ্দেশ্যে বিভ্রান্তি ছড়ানো এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা অনভিপ্রেত।
বিবৃতিতে তিনি সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রাকারী বাহিনীর প্রতি ঘটনার নিরপে তদন্ত, প্রকৃত দোষীদের শনাক্তকরণ এবং নিহতের পরিবারের ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান। পাশাপাশি গণমাধ্যম ও সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন এবং যাচাই-বাছাই ছাড়া কোনো ব্যক্তি বা সংগঠনের বিরুদ্ধে অভিযোগ প্রচার না করার অনুরোধ জানান তিনি।