
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৮১০ শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে রংপুর সিটি করপোরেশন।
শনিবার (উদ্যোগ নভেম্বর) দুপুরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের মিলনায়তনে এই সংবর্ধনা দেয়া হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিটি প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী ডন। উপস্থিত ছিলেন রংপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী (ভারপ্রাপ্ত) রাকিব আহসান, কেন্দ্রীয় ড্যাবের সহ-সভাপতি নিখেলেন্দু সংকর গুহ প্রমুখ।
সিটি প্রশাসক তার বক্তব্যে বলেন, ‘আজকের শিক্ষার্থীরাই আগামীর সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করবে। মাদক, সন্ত্রাসসহ সব ধরনের অপরাধমূলক কার্যক্রম থেকে বিরত থেকে কঠোর অধ্যবসায়ের মাধ্যমে প্রকৃত দেশপ্রেমিক হয়ে গড়ে উঠতে হবে শিক্ষার্থীদের। এক্ষেত্রে রংপুর সিটি করপোরেশন সব সময় পাশে থাকবে তাদের।’
সংবর্ধনা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা। তারা সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে নিজেদের ভূমিকা রাখারও প্রতিশ্রুতি দেন। পরে শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন সিটি করপোরেশনের প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








