দূর্গাপুজার নিরাপত্তায় দুই লাখের বেশি আনসার থাকবে

 নিজস্ব প্রতিবেদক

Advertisement

হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব দুর্গাপূজার নিরাপত্তায় নিয়োজিত থাকবে দুই লাখ ১২ হাজার ৮১৮ জন আনসার-ভিডিপি সদস্য। এর মধ্যে এক লাখ ৪৬ হাজার ৪৮৮ জন পুরুষ ও ৬৬ হাজার ৩৩০ জন নারী। সেই সাথে সারা দেশে শান্তিপূর্ণ, নির্বিঘœ ও উৎসবমুখর পরিবেশে পূজা উদযাপন নিশ্চিত করতে থাকবে প্রযুক্তিনির্ভর সুরক্ষা বলয়। 
গতকাল বৃহস্পতিবার আনসার-ভিডিপি সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাহিনীর  মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। 
তিনি বলেন, পূজার নিরাপত্তা নিশ্চিত করতে জরুরি পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে আনসার ব্যাটালিয়নের সমন্বয়ে ১০৪টি স্ট্রাইকিং ফোর্স টিমের ৬২৪ জন সদস্যকে প্রস্তুত রাখা হয়েছে। আধুনিক প্রযুক্তি, ডিজিটাল নজরদারি, দ জনবল এবং আন্তঃবাহিনী সমন্বয়ের মাধ্যমে এবারের নিরাপত্তাব্যবস্থাকে আরো গতিশীল, কার্যকর ও জবাবদিহিমূলক করা হয়েছে। এ উপলে গতকাল ১৫ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সারা দেশে সদস্যসহ মোট দুই লাখ ১২ হাজার ৮১৮ জন মোতায়েন করা থাকবে। 
ডিজি বলেন, গত দুই বছরে তৃণমূলভিত্তিক সংস্কার, প্রশিণের আধুনিকায়ন ও  প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে বাহিনীতে ইতিবাচক পরিবর্তনের উদ্যোগ নেয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় প্রধানমন্ত্রীর কর্মমুখী শিার নীতির সাথে সামঞ্জস্য রেখে চালু করা হয়েছে কলেজভিত্তিক ভিডিপি প্রশিণ কার্যক্রম। এর মাধ্যমে তরুণ প্রজন্মকে শৃঙ্খলা, দেশপ্রেম ও জননিরাপত্তায় অংশগ্রহণের উপযোগী দ জনবল হিসেবে গড়ে তোলা হচ্ছে, যারা এবারের দুর্গাপূজায় নিরাপত্তার দায়িত্ব পালনের মাধ্যমে প্রশিণলব্ধ জ্ঞান ও দতার বাস্তব প্রয়োগ ঘটাবেন।
দুর্গাপূজার নিরাপত্তাব্যবস্থাপনায় ডিজিটাল রূপান্তরের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, অঠগওঝ-এর মাধ্যমে প্রায় ১০ লাখ সদস্যের তথ্য ব্যবস্থাপনা এবং ঝঞউগঝ-এর মাধ্যমে যাচাই-বাছাই ও মোতায়েন কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হচ্ছে। আধুনিক ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেমের মাধ্যমে সদস্যদের ভাতা সরাসরি তাদের নিজস্ব মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে পৌঁছে যাচ্ছে। এ ছাড়া অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে প্রয়োজনীয় বিভাগীয় ও আইনি ব্যবস্থা নেয়া হবে। এ ছাড়া, যেকোনো জরুরি পরিস্থিতি দ্রুত মোকাবেলায় সারা দেশে ১০৪টি স্ট্রাইকিং ফোর্স টিম প্রস্তুত রাখা হয়েছে।
সংবাদ সম্মেলনে জননিরাপত্তা নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ মহাপরিচালক তিনজন অঙ্গীভূত আনসার সদস্যকে পুরস্কৃত করেন। এ সময় বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।