প্রধানমন্ত্রী মানবিক রাষ্ট্র গঠনে কাজ করছেন : আবদুস সালাম
সিলেটে লুয়েট শিক্ষা সহায়তা তহবিল বিতরণ অনুষ্ঠানে রেট ক্রিসেন্ট চেয়ারম্যান বক্তব্য রাখেন : নয়া দিগন্ত।

 সিলেট ব্যুরো

Advertisement

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মো: আব্দুস সালাম বলেছেন, প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান মানবিক রাষ্ট্র গঠনে কাজ করছেন। এ দেশকে বিশ্বের বুকে একটি মর্যাদাশীল রাষ্ট্র হিসেবে  পরিচিত করে তোলার চেষ্টা করছেন।
শিা খাতের ব্যাপক সংস্কার, ডিজিটাল নিরাপত্তা নিশ্চিতকরণ, আধুনিক নগর অবকাঠামো উন্নয়ন এবং সাধারণ মানুষের জন্য সামাজিক কল্যাণমূলক রাষ্ট্র গঠনে ইতঃমধ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করে যাচ্ছেন। 
তিনি গতকাল বৃহস্পতিবার দুপুরে দণি সুরমার জাফরাবাদ উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে লালাবাজার ইউনিয়ন এডুকেশন ট্রাষ্ট ইউকে আয়োজিত লুয়েট শিা সহায়তা তহবিল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
জাফরাবাদ উচ্চ বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্য মোহাম্মদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, লালাবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খায়রুল আফিয়ান চৌধুরী, সমাজসেবী ফালাকুজ্জামান চৌধুরী জগলু, আলাউর রহমান, শহীদুর রহমান শহীদ, আমিনুর রহমান চৌধুরী শিফতা, আব্দুল মালিক, কামারুজ্জামান খান ফয়ছল, মোহাইমিনুল ইসলাম সোহেল, ফয়জুর রহমান শামীম, সংগঠক আব্দুল আহাদ প্রমুখ।
অনুষ্ঠানের শেষে  ইউনিয়নের বিভিন্ন শিা প্রতিষ্ঠানের ১৩৪ জন শিার্থীর মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়।