
আলজাজিরা
২০২৩ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত দুই হাজারের বেশি ফিলিস্তিনি শিশুকে আটক করেছে ইসরাইলি বাহিনী। ফিলিস্তিনি বন্দীদের অধিকার নিয়ে কাজ করা ‘প্যালেস্টাইনিয়ান প্রিজনার্স সোসাইটি’ বুধবার এ তথ্য জানিয়েছে। বর্তমানে ইসরাইলের বিভিন্ন কারাগারে অন্তত ৩৫০ জন ফিলিস্তিনি শিশু ‘চরম অমানবিক পরিস্থিতিতে’ দিন কাটাচ্ছে।
‘প্যালেস্টাইনিয়ান প্রিজনার্স সোসাইটি’ বলছে, ফিলিস্তিনি শিশুদের পরিকল্পিতভাবে ল্যবস্তু বানানোর প্রবণতা ক্রমাগত বাড়ছে। মঙ্গলবারও অধিকৃত পশ্চিমতীরের হেবরন শহর থেকে অন্তত ছয় শিশুকে গ্রেফতার করেছে ইসরাইলি বাহিনী। অবরুদ্ধ গাজায় নিখোঁজ ও বলপূর্বক গুমের শিকার মানুষের সংখ্যা হাজার হাজার। সে কারণে ঠিক কত শিশুকে আটক করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। প্যালেস্টাইনিয়ান প্রিজনার্স সোসাইটির প্রতিবেদনে বলা হয়, সুনির্দিষ্ট কোনো অভিযোগ বা মুক্তির দিনণ ছাড়া শিশুদের অনির্দিষ্টকাল আটকে রেখে তাদের অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দেয়া হচ্ছে। এই শিশুরা পরিবার ও শিাজীবন থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়ছে।
সংগঠনটি বলছে, গ্রেফতারের পর শিশুদের ভয়ভীতি দেখানো, শারীরিক নির্যাতন, অনাহারে রাখা এবং প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত করা নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। চরম নির্যাতনের উদাহরণ হিসেবে ১৫ বছর বয়সী মোহাম্মদ হামিদের একটি ঘটনা তুলে ধরা হয়েছে প্রতিবেদনে। কুখ্যাত ওফার কারাগারে বন্দী থাকাকালে সে অত্যন্ত সংক্রামক চর্মরোগ স্ক্যাবিসে আক্রান্ত হয়। যথাসময়ে চিকিৎসা না পেয়ে পুরো শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়লে তাকে আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানে তার হার্ট সার্জারি করাতে হয় এবং একপর্যায়ে তার একটি পা কেটে ফেলতে বাধ্য হন চিকিৎসকরা।
_GDN_970x90px_Bangla.gif&w=2048&q=75)








