ডিসকভার-টেকের বিরুদ্ধে ব্যবস্থা

ডিসকভার-টেককে এখন অনলাইন বিজ্ঞাপন বাজার থেকে বাদ দেয়া হচ্ছে। সার্চ ইঞ্জিন জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠান গুগল এক বিবৃতিতে সিটিজেন ল্যাব এবং কনফিয়েন্টের তদন্তে সহযোগিতা করার কথা জানিয়েছে। একই সাথে গুগলের বিজ্ঞাপনের বিধি ধারাবাহিকভাবে লঙ্ঘনের দায়ে ডিসকভার-টেককে তাদের বিজ্ঞাপন প্ল্যাটফর্ম থেকে নিষিদ্ধ করেছে। ডিজিটাল মার্কেটিং ও বিজ্ঞাপনবিষয়ক ইউরোপীয় সংস্থা আইএবি ইউরোপ বলছে, নীতি লঙ্ঘনের বিষয়টি নিরীায় ধরা পড়ার পর গত সপ্তাহে ডিসকভার-টেককে তাদের বিশ্বব্যাপী অনুমোদিত বিক্রয়কারীদের তালিকা থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। কমকাস্টের অধীনস্থ অ্যাড-টেক প্রতিষ্ঠান বিজওয়াক্স সম্প্রতি ডিসকভার-টেকের সন্দেহজনক কর্মকাণ্ডের পর তাদের প্ল্যাটফর্ম থেকে প্রতিষ্ঠানটিকে সরিয়ে দিয়েছে। তবে রয়টার্সের বার্তার বিষয়ে ইয়ানডেক্স কোনো মন্তব্য করেনি। বিজ্ঞাপননির্ভর এই ডিজিটাল নজরদারিকে বর্তমানে ক্রমবর্ধমান জাতীয় নিরাপত্তার হুমকি হিসেবে দেখা হচ্ছে। চলতি বছরের শুরুর দিকে পেন্টাগন বলেছিল, যুদ্ধেেত্র মোতায়েন থাকা মার্কিন বাহিনীকে বিজ্ঞাপনী প্রযুক্তি প্রতিষ্ঠান ও ডেটা ব্রোকারদের সংগৃহীত লোকেশন ডেটা ব্যবহার করে নিশানা করার তথ্য তারা পেয়েছে। এর পর থেকে মার্কিন সামরিক বাহিনীর বিভিন্ন শাখা বেশ কয়েকটি ডিভাইসে বিজ্ঞাপন-ট্র্যাকিং বন্ধ করে দিয়েছে।

Advertisement