যুক্তরাষ্ট্র এখন রাশিয়াকে সহায়তা করছে : ইউক্রেন

 এএফপি
রাশিয়ার পেণাস্ত্র হামলার বিষয়ে আগাম সতর্ক না করা এবং যুদ্ধেেত্র ব্যবহৃত স্টারলিংক ব্যবস্থায় পরিবর্তন এনে ইউক্রেনের সামরিক পাল্টা ব্যবস্থা দুর্বল করে দেয়া হচ্ছে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে রাশিয়াকে সহায়তার অভিযোগ তুলেছে ইউক্রেন।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাতের ধনকুবের ইলন মাস্ককে স্টারলিংক ব্যবস্থা আগের অবস্থায় ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন। কিয়েভের দাবি, এ ব্যবস্থার গতি কমিয়ে দেয়া হয়েছে। ব্রিটিশ সাংবাদিক পিয়ার্স মরগানকে জেলেনস্কি বলেন, ‘আমি আশা করি, এটি কোনো ভুল কিংবা বড় ধরনের কারিগরি সমস্যা। আমি জানি না। তবে আমরা এটি চালু করে দিতে অনুরোধ করছি।’ পরে ইউক্রেনের সাবেক প্রতিরামন্ত্রী মিখাইলো ফেদোরভ বলেন, ‘ঘণ্টায় সর্বোচ্চ ১৬০ কিলোমিটার গতিতে স্টারলিংকের কার্যক্রম পুনরায় চালু করা হচ্ছে। এর ফলে আঘাত হানার কাজে ব্যবহৃত ড্রোন ও প্রতিরোধী ড্রোনগুলো আবার উড়তে পারবে।’
মাস্ক বলেন, স্টারলিংক ব্যবস্থায় কোনো বিঘœ ঘটে থাকলে তার দায় তার প্রতিষ্ঠান স্পেসএক্সের নয়; বরং যুক্তরাষ্ট্র সরকারের। তিনি যুদ্ধেেত্র যোগাযোগের জন্য ইউক্রেনের ব্যবহৃত স্টারশিল্ড ব্যবস্থা এবং এর পাশাপাশি থাকা বেসামরিক স্যাটেলাইট ব্যবস্থা স্টারলিংকের মধ্যে পার্থক্য তুলে ধরেন। ইউক্রেন স্টারলিংকও ব্যবহার করে। তবে আক্রমণাত্মক অভিযানে এ ব্যবস্থা ব্যবহারের অনুমতি তাদের নেই। মাস্ক বলেন, ‘স্টারশিল্ড ব্যবস্থার মালিকানা ও নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্র সরকারের হাতে। এর গতি বা ব্যবহারসংক্রান্ত যেকোনো সীমাবদ্ধতা নির্ধারণ করে মার্কিন সামরিক বাহিনী। চূড়ান্ত সিদ্ধান্ত নেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট।’
রুশ তেল অবকাঠামো ল্যবস্তু করার ঘোষণা কিয়েভের 
এদিকে বিবিসি জানায়, ওয়াশিংটনের প থেকে গুরুত্বপূর্ণ সামরিক সহায়তা ও গোয়েন্দা তথ্য আদান-প্রদান স্থগিত করার জবাবে রাশিয়ার তেল শোধনাগারগুলোতে আবার আঘাত হানার ঘোষণা দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মার্কিন অনুরোধে কিয়েভ তিন দিনের জন্য রুশ জ্বালানি অবকাঠামোয় আক্রমণ থেকে বিরত থাকলেও মস্কো ইউক্রেনের বিদ্যুৎ ও শক্তি খাত ল্য করে ক্রমাগত আঘাত চালিয়ে গেছে উল্লেখ করেন জেলেনস্কি।

Advertisement